জাহেদুল ইসলাম আল রাইয়ান
১৩ মার্চ ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিশরে রাষ্ট্রদূতের সঙ্গে ইত্তিহাদ প্রতিনিধিদলের সাক্ষাৎ, দূতাবাসে ইফতার

মিশরে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের কল্যাণ, ভিসা কার্যক্রম ও প্রশাসনিক বিভিন্ন বিষয় নিয়ে মিশরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ স্টুডেন্টস’ অর্গানাইজেশন, মিশর (ইত্তিহাদ)-এর নেতৃবৃন্দ। বৈঠকে প্রায় এক ঘণ্টা ধরে শিক্ষার্থীদের সমস্যা, সম্ভাবনা ও করণীয় নিয়ে মতবিনিময় হয়।

ইত্তিহাদের ২০২৫–২৬ সেশনের উপদেষ্টা পরিষদ ও কার্যকরী কমিটির সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত এ বৈঠকে সংগঠনটির আনুষ্ঠানিক নিবন্ধন, ইকামা সংক্রান্ত জটিলতা নিরসনে দূতাবাসের মাধ্যমে স্থায়ী প্রতিনিধি (মানদুব) নিয়োগসহ বিভিন্ন বিষয় উত্থাপন করা হয়।

এ সময় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চলমান ফুল-ফান্ড স্কলারশিপ কার্যক্রম অব্যাহত রাখা এবং কোটা বৃদ্ধির জন্য আল-আজহার বিশ্ববিদ্যালয়ের সঙ্গে দূতাবাসের যোগাযোগ জোরদারের অনুরোধ জানানো হয়। পাশাপাশি শিক্ষার্থীদের প্রশাসনিক কার্যক্রম আরও সহজ ও দ্রুত সম্পন্ন করার বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।

রাষ্ট্রদূত শিক্ষার্থীদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের কল্যাণে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। তিনি বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও সচেতন থাকারও আহ্বান জানান।

এ সময় রাষ্ট্রদূতের কূটনৈতিক তৎপরতায় আল-আজহার বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ সংখ্যক স্কলারশিপ নিশ্চিত করার উদ্যোগের জন্য ইত্তিহাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়।

আরো পড়ুন...  ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারার অনুমতি—আফগানিস্তানে নতুন আইন

বৈঠক শেষে ইত্তিহাদের প্রধান উপদেষ্টা শিহাব উদ্দিন আজহারী রাষ্ট্রদূতকে ফুলেল শুভেচ্ছা জানান এবং কার্যকরী পরিষদের সভাপতি নোমানুল করীম আজহারী সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

পরে রাষ্ট্রদূতের আমন্ত্রণে ইত্তিহাদ প্রতিনিধিদল দূতাবাসে আয়োজিত ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি সংগঠনের উপদেষ্টা পরিষদ ও কার্যকরী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় রাষ্ট্রদূত মিশরে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের একাডেমিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ সাফল্যের ধারা বজায় রাখার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০