মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৩:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মেয়েকে উত্যক্তের প্রতিবাদে বাবাকে পিটিয়ে জখম

ইভটিজিং
স্কুলছাত্রীকে ইভটিজিং করায় বিবাহিত যুবককে কারাদণ্ড

রাজশাহীর বাগমারা উপজেলায় স্কুলপড়ুয়া মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় এক ট্রাকচালক পিতাকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার গনিপুর ইউনিয়নের হাসনীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাকচালক রয়েলের কিশোরী মেয়েকে দীর্ঘদিন ধরে একই গ্রামের মনিরের ছেলে জিদ (১৮) উত্যক্ত করত এবং বিভিন্ন সময় কুপ্রস্তাব দিত। বিষয়টি জিদের বাবা-মাকে জানানো হলে পরিস্থিতির উন্নতি না হয়ে উল্টো হয়রানির মাত্রা বেড়ে যায়। একপর্যায়ে জিদ গ্রাম ছেড়ে পালিয়ে থাকলেও নির্বাচন পরবর্তী সময়ে পরিস্থিতি অনুকূল হলে আবার গ্রামে ফিরে আসে।

অভিযোগ রয়েছে, জিদের সহযোগী মৃত আফসারের ছেলে টিকলু (২৮) রয়েল ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে কুৎসা রটাতে থাকে। এ নিয়ে প্রতিবাদ করলে তাদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়। ট্রাকচালক হওয়ায় রয়েল প্রায়ই বাড়ির বাইরে থাকতেন। সেই সুযোগে অভিযুক্তরা বাড়ির জানালা-দরজায় ধাক্কাধাক্কি করত এবং মোবাইল ফোনে বিরক্ত করত। উত্যক্তের কিছু স্ক্রিনশট সংরক্ষিত রয়েছে বলেও পরিবার জানায়।

ঘটনার দিন মোবাইল ফোনে কথা আছে বলে ডেকে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে নির্জন স্থানে নিয়ে হাতুড়ি ও ইট দিয়ে মাথা ও কাঁধে এলোপাতাড়ি আঘাত করে তাকে রক্তাক্ত জখম করা হয়। ভুক্তভোগী রয়েল জানান, মহাজনের কাছ থেকে ট্রাকের টায়ার কেনার জন্য রাখা ১ লাখ ২০ হাজার টাকা এবং ভাড়ার আরও ৪০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে।

আরো পড়ুন...  চন্দ্রায় বাড়ছে ঘরমুখো মানুষের চাপ

প্রত্যক্ষদর্শী তহুরা, ফরিদা ও আলিয়া ভুক্তভোগীকে রক্ষার চেষ্টা করেন। একপর্যায়ে রয়েল অজ্ঞান হয়ে পড়লে জিদ, টিকলু ও তাদের আরেক সহযোগী পালিয়ে যায়।

অভিযুক্ত জিদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি উত্যক্তের অভিযোগ অস্বীকার করে বলেন, “আগে আমাদের মধ্যে সম্পর্ক ছিল, এখন নেই। আমার মাকে গালি দেওয়াকে কেন্দ্র করে টিকলু কাকার সঙ্গে রয়েলের মারামারি হয়েছে।”

পরে স্থানীয়রা আহত রয়েলকে উদ্ধার করে বাগমারা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। চিকিৎসা শেষে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে ভুক্তভোগী পরিবার জানিয়েছে।

এ বিষয়ে সাইদুল আলম বলেন, “ঘটনাটি সম্পর্কে এখনো কেউ আনুষ্ঠানিকভাবে অবগত করেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০