শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি
২৭ জানুয়ারী ২০২৬, ১০:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোরেলগঞ্জে নির্বাচনী জনসভায় সোমনাথ দে: ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান

বাগেরহাটের মোরেলগঞ্জে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী প্রচারণা তুঙ্গে উঠেছে। প্রতিদিনই বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা সভা-সমাবেশ ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। এরই ধারাবাহিকতায় বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সোমনাথ দে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, “আমি হিন্দু-মুসলিম-খ্রিষ্টান-বৌদ্ধ কোনো বিভাজন দেখি না। মানবতার সেবাই আমার কাছে সবচেয়ে বড় ধর্ম। সমাজের নির্যাতিত, নিপীড়িত ও অসহায় মানুষের পাশে মানবতার ফেরিওয়ালা হয়ে কাজ করতে চাই।”

তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে ঐক্যবদ্ধভাবে বিজয় নিশ্চিত করার জন্য দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের প্রতি আহ্বান জানান।

মঙ্গলবার বিকেলে নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এই নির্বাচনী জনসভায় সোমনাথ দে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. শহিদুল হক বাবুল। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন বাগেরহাট-৪ আসনের বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও সাবেক পৌর বিএনপির সভাপতি আব্দুল মজিদ জব্বার।

নিশানবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. এমদাদুল হক তালুকদার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মেহেদী হাসান ইয়াদ, বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা রুহুল আমীন ফকির, গিয়াস উদ্দিন তালুকদার, উপজেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম সোহাগ, মতিউর রহমান বাচ্চু, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ (বাবু), কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি রেজওয়ানুল হক সবুজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

আরো পড়ুন...  শ্রীপুরে ফায়ার সার্ভিস সপ্তাহ উদ্বোধন

সভাটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক রাসেল আল ইসলাম।

সভায় বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষের কোনো বিকল্প নেই। তারা আগামী নির্বাচনে বিএনপির প্রার্থীর বিজয় নিশ্চিত করতে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১০

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১১

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১২

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৩

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৪

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

১৫

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

১৭

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১৮

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

১৯

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

২০