শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি:
১০ এপ্রিল ২০২৬, ১০:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

বাগেরহাটের মোরেলগঞ্জে দুই দিনব্যাপী আয়োজিত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড, বিজ্ঞানভিত্তিক কুইজ ও বক্তৃতা প্রতিযোগিতার বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) উপজেলা প্রশাসনের আয়োজনে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাবিবুল্লাহ’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভর শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার, উপজেলা প্রকৌশলী মোঃ আরিফুল ইসলাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহকারী প্রোগ্রামার ত্রিদীপ সরকার, অধ্যাপক সুপদ রায়, শিমুল বিশ্বাস এবং সহকারী শিক্ষক বিদ্যুৎ কুমার হাওলাদারসহ আরও অনেকে।

বিজ্ঞান মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে ব্যাপক সাড়া ফেলেন। প্রতিযোগিতার জুনিয়র গ্রুপে এ.সি. লাহা পাইলট উচ্চ বিদ্যালয়ের আব্দুল্লাহ আল সাফিন তার “প্লান্ট মনিটর” প্রকল্পের জন্য এবং সাবিত আল মাহি “প্লান্ট ডক্টর” প্রকল্পের জন্য বিশেষ প্রশংসা অর্জন করেন। সিনিয়র গ্রুপে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের সারা বিশ্বাস “থার্মো কার্বন সলিউশন” প্রকল্পের মাধ্যমে চ্যাম্পিয়ন হন। এছাড়া বিশেষ গ্রুপে আশ্রয় বিজ্ঞান ও পরিবেশ সংগঠনের ইসরাত জাহান নাদিয়া চ্যাম্পিয়ন নির্বাচিত হন।

আরো পড়ুন...  বিএনপি-জামায়াতের তুমুল সংঘর্ষ, অন্তত ৩০ জন আহত

বিভিন্ন প্রকল্পভিত্তিক প্রতিযোগিতায় আমতলী কামিল মাদ্রাসার খালিদ আহসান, লতিফিয়া কামিল মাদ্রাসার মাহফুজুর রহমান, সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের মাহমুদুল ইসলাম এবং রওশন আরা ডিগ্রি কলেজের সাথী আক্তার দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন।

বিজ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতায় সিনিয়র গ্রুপে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের রুকাইয়া জাহান লিসা প্রথম, রূপকথা ঘোষ দ্বিতীয় এবং সুষ্মিতা হালদার তৃতীয় স্থান লাভ করেন। জুনিয়র গ্রুপে এ.সি. লাহা পাইলট উচ্চ বিদ্যালয়ের অর্নব ভৌমিক প্রথম, দৈবজ্ঞহাটী বি.এম. মাধ্যমিক বিদ্যালয়ের আসিম ফারহান দ্বিতীয় এবং মোঃ রাইয়ান ইসলাম তৃতীয় স্থান অর্জন করেন।

বিজ্ঞান বিষয়ক বক্তৃতা প্রতিযোগিতায় সিনিয়র গ্রুপে শাহরিয়ার প্রথম, খালিদ রহমান দ্বিতীয় এবং রুকাইয়া জাহান লিসা তৃতীয় স্থান লাভ করেন। বিজ্ঞান অলিম্পিয়াডে সিনিয়র গ্রুপে সুষ্মিতা হালদার প্রথম, খালিদ রহমান দ্বিতীয় এবং রূপকথা ঘোষ তৃতীয় স্থান অর্জন করেন। জুনিয়র গ্রুপে মোঃ রাইয়ান ইসলাম প্রথম, অর্নব ভৌমিক দ্বিতীয় এবং তাসিন আহসান তৃতীয় স্থান লাভ করেন।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরো আয়োজনটি সঞ্চালনা করেন সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের সহকারী অধ্যাপক জাকির হোসেন রিয়াজ।

আরো পড়ুন...  হিলিতে আনোয়ারুল ইসলামের নির্বাচনি পথসভা

আয়োজকরা জানান, এ ধরনের বিজ্ঞানভিত্তিক আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, উদ্ভাবনী চিন্তা এবং প্রযুক্তি বিষয়ে আগ্রহ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০