শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি:
২৫ জুলাই ২০২৬, ৭:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল) আকস্মিকভাবে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন।

শনিবার (২৫ জুলাই) সকাল ১০টার দিকে তিনি হাসপাতালে পৌঁছান। আকস্মিক এ পরিদর্শনে তিনি রোগীদের সেবার মান, হাসপাতালের পরিচ্ছন্নতা, কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি, মেয়াদোত্তীর্ণ ওষুধ, রোগীদের খাবারের মান, চিকিৎসক সংকটসহ সার্বিক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি প্রায় আড়াই ঘণ্টা হাসপাতালে অবস্থান করেন।

পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল) বলেন, “সাধারণ জনগণ ভোট দিয়ে আমাদের নির্বাচিত করেছেন। জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। আমি হাসপাতালের সার্বিক অবস্থা পরিদর্শন করেছি। এ এলাকার মানুষ যাতে দ্রুত কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা পায়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

হাসপাতালের অনিয়ম ও অসঙ্গতি প্রসঙ্গে তিনি বলেন, “স্বাস্থ্য বিভাগের পরিচালকের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এভাবে কোনো হাসপাতাল পরিচালিত হতে পারে না।”

পরিদর্শনকালে হাসপাতালের একটি পরিত্যক্ত ভবনের স্টোররুমে মেয়াদোত্তীর্ণ ওষুধের স্তূপ দেখে মন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, “দেশের অনেক মানুষ সময়মতো প্রয়োজনীয় ওষুধ পান না, অথচ এখানে লাখ লাখ টাকার ওষুধ মেয়াদোত্তীর্ণ হয়ে পড়ে রয়েছে।”

আরো পড়ুন...  কুড়িগ্রামে হত্যা মামলার পলাতক প্রধান আসামি গ্রেফতার

একই সফরে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালসংলগ্ন একটি বেসরকারি ক্লিনিকও পরিদর্শন করেন। ক্লিনিকটির প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের জন্য তিনি সংশ্লিষ্ট জেলা কর্মকর্তাদের নির্দেশ দেন।

এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি, বিএনপি নেতা সোমনাথ দে এবং স্থানীয় প্রশাসন ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগুনে পুড়ে যাওয়া পরিবারের পাশে কেয়ার বাংলাদেশ, রিলিফ প্যাক বিতরণ

রামপালে খানজাহান আলী বিমানবন্দর নির্মাণে সম্ভাব্যতা যাচাই, পরিদর্শনে চীনা প্রতিনিধিদল

শ্রীমঙ্গলে এক বছরে ১ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জামায়াতের রুকনদের আরও বেশি জান ও মালের কোরবানি দিতে হবে—মাগুরায় আব্দুল হালিম

মাগুরার মহম্মদপুরে নদীগর্ভে বিলীন হচ্ছে সড়ক, চরম ঝুঁকিতে ১০ হাজার মানুষ

চন্দনাইশের ধোপাছড়ির ৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল চিত্র

নতুন বাংলাদেশ গড়তে বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে — মাগুরায় সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী

মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

পটিয়ার আশিয়ায় যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা মামলার দ্বিতীয় আসামি গ্রেপ্তার

১০

কুলিয়ারচরে বিএনপি নেতা জিল্লুর রহমান মাস্টারের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

১১

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ১৫৭ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

১২

অবিশ্বাস্য হলেও সত্য: মৌলভীবাজারে একই মসজিদে একদিনে দুইবার জুমার নামাজ

১৩

কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

১৪

রায়পুরায় ৫০ পিস ইয়াবাসহ সরকারি হাসপাতালের চিকিৎসক গ্রেপ্তার

১৫

‘মেয়েটি নিজেই গাজী নজরুলের সেবা করতে চেয়েছিল’—জামায়াত এমপি

১৬

লবণাক্ত উপকূলীয় রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ

১৭

কর্জশোধ, রিজিক বৃদ্ধি ও বৈষয়িক উন্নতি

১৮

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র ও মাইক্রোবাসচালক নিহত, আহত ৬

১৯

মজুরি সংকটে বিপাকে কৃষক, মাগুরায় আনসার-ভিডিপির স্বেচ্ছাশ্রমে কাটা হলো পাট

২০