খুবি প্রতিনিধি:
১১ জানুয়ারী ২০২৬, ৮:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যৌন হয়রানির দায়ে খুবি শিক্ষক দুই বছরের অব্যাহতিতে

খুলনা বিশ্ববিদ্যালয় নিউজ
খুলনা বিশ্ববিদ্যালয় | ছবি : সংগৃহীত

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বাংলা ডিসিপ্লিনের অধ্যাপক ড. রুবেল আনসারের বিরুদ্ধে আনীত যৌন হয়রানির অভিযোগের একটি প্রমাণিত হওয়ায় তাকে দুই বছরের জন্য পাঠদান, পরীক্ষা গ্রহণসহ সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে রবিবার (১১ জানুয়ারি) এ সংক্রান্ত দুটি পৃথক নোটিশ জারি করা হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কার্যালয় (প্রশাসন শাখা) সূত্রে জানা যায়, গত ২৮ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের ২৩৪তম সভার সিদ্ধান্ত অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়েছে। সিন্ডিকেট সভায় খুলনা বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্র কর্তৃক গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন উপস্থাপন ও বিস্তারিত পর্যালোচনার পর এই সিদ্ধান্ত গৃহীত হয়।

বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্রের সূত্র অনুযায়ী, বাংলা ও শিক্ষা ডিসিপ্লিনের দুই শিক্ষার্থী অধ্যাপক ড. রুবেল আনসারের বিরুদ্ধে পৃথকভাবে যৌন নিপীড়নের অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে কেন্দ্রটি সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটি অভিযোগ সংশ্লিষ্ট তথ্য-প্রমাণ, সাক্ষ্য ও অন্যান্য উপাত্ত বিশ্লেষণ করে গত ২৬ ডিসেম্বর তাদের প্রতিবেদন জমা দেয়।

আরো পড়ুন...  খুবিতে নাগরিক সচেতনতা ও তথ্য যাচাই শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

২৮ ডিসেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় তদন্ত প্রতিবেদনের আলোকে অভিযোগ দুটি পৃথকভাবে বিবেচনা করা হয়। এতে শিক্ষা ডিসিপ্লিনের এক শিক্ষার্থীর করা অভিযোগ প্রমাণিত হওয়ায় সিন্ডিকেটের সিদ্ধান্ত নম্বর ১৬ অনুযায়ী অধ্যাপক ড. রুবেল আনসারকে আগামী দুই বছরের জন্য বাংলা ডিসিপ্লিনসহ বিশ্ববিদ্যালয়ের অন্য কোনো ডিসিপ্লিনে পাঠদান, পরীক্ষা গ্রহণ এবং সকল প্রকার একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব পালন থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যদিকে, বাংলা ডিসিপ্লিনের অপর শিক্ষার্থীর অভিযোগ প্রমাণিত না হওয়ায় সিন্ডিকেটের সিদ্ধান্ত নম্বর ১৫ অনুযায়ী তাকে ওই অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়।

এ বিষয়ে অভিযোগকারী বাংলা ডিসিপ্লিনের শিক্ষার্থী বলেন, “আমি ন্যায়বিচার পাইনি। তবে পরবর্তীতে এই বিষয়ে আর কোনো আইনগত ব্যবস্থা নেওয়ার ইচ্ছা নেই।” অপরদিকে, তদন্ত প্রক্রিয়া নিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্রের প্রধান তাসলিমা খাতুন বলেন, তদন্ত কার্যক্রম অত্যন্ত সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালিত হয়েছে। দুটি অভিযোগের ক্ষেত্রে সংশ্লিষ্ট সকল তথ্য ও প্রমাণ বিশ্লেষণ করেই তদন্ত প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। তাই ভুক্তভোগীরা ন্যায়বিচার পেয়েছেন বলেই তিনি মনে করেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই সিদ্ধান্তকে শিক্ষাঙ্গনে যৌন হয়রানি প্রতিরোধে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০