মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি-
২১ জানুয়ারি ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ব্যতিক্রমী ‘রোদ পোহানো উৎসব’ অনুষ্ঠিত

রাজশাহীতে ব্যতিক্রমী ‘রোদ পোহানো উৎসব’ অনুষ্ঠিত
রাজশাহীতে ব্যতিক্রমী ‘রোদ পোহানো উৎসব’ অনুষ্ঠিত | ছবি: দৈনিক ইতিহাস

রাজশাহীতে শীতের আমেজ আর ঝলমলে রোদের উষ্ণতায় অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী আয়োজন ‘রোদ পোহানো উৎসব’। শীতকালীন পিঠার স্বাদ আর খোলা আকাশের নিচে রোদ পোহানোর আনন্দে মুখর হয়ে ওঠে রাজশাহীর নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ প্রাঙ্গণ। কলেজের প্রাণীবিদ্যা বিভাগের উদ্যোগে দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হয়।

মাঘের কনকনে শীতের মাঝেও উজ্জ্বল রোদে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজন করা হয় নানা ধরনের ঐতিহ্যবাহী শীতের পিঠার স্টল। ভাপা, চিতই, পাটিসাপটা, দুধচিতইসহ বিভিন্ন রকম পিঠার ঘ্রাণে উৎসব প্রাঙ্গণ হয়ে ওঠে প্রাণবন্ত। স্টলগুলোতে শিক্ষার্থীরা নিজেরাই পিঠা তৈরি ও পরিবেশন করেন, যা উৎসবে বাড়তি আকর্ষণ যোগ করে।

অন্যদিকে, কলেজ মাঠে সারি সারি চেয়ার বসিয়ে শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের রোদ পোহানোর ব্যবস্থা করা হয়। খোলা মাঠে বসে শীতের রোদ উপভোগ করতে দেখা যায় সবাইকে। আড্ডা, হাসি আর গল্পে উৎসবের আবহ আরও উজ্জ্বল হয়ে ওঠে।

উৎসব আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে প্রাণীবিদ্যা বিভাগের প্রফেসর ড. মোঃ সাইদুর রহমান বলেন, “আমাদের দেশে বৈশাখ, বর্ষা কিংবা শরৎকে ঘিরে নানা উৎসব থাকলেও শীত মৌসুমে পিঠা উৎসব ছাড়া তেমন কোনো আয়োজন দেখা যায় না। শীতের রোদ, প্রকৃতি আর আনন্দ—এই তিনটিকে একসঙ্গে উপভোগ করতেই শিক্ষার্থীদের নিয়ে ‘রোদ পোহানো উৎসব’ আয়োজন করা হয়েছে।” তিনি আরও বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মানসিক স্বস্তি দেয় এবং শিক্ষা কার্যক্রমের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক চর্চাকে সমৃদ্ধ করে।

আরো পড়ুন...  কুমারপাড়ায় আ.লীগের পরিত্যক্ত কার্যালয়ে প্রশাসনের সাইনবোর্ড

উৎসবে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, এমন ব্যতিক্রমী আয়োজন তাদের জন্য আনন্দদায়ক অভিজ্ঞতা। একজন শিক্ষার্থী বলেন, “খোলা মাঠে বন্ধুদের সঙ্গে রোদ পোহানো আর নিজের হাতে বানানো পিঠা পরিবেশন করতে পারাটা সত্যিই দারুণ অনুভূতি।” শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো দিনজুড়ে উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে।

শীতের শেষ সময়ে এমন ব্যতিক্রমী আয়োজন রাজশাহীর শিক্ষাঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ভবিষ্যতেও এ ধরনের উৎসব আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০