ইতিহাস ডেস্ক
১৪ মে ২০২৬, ৮:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, সতর্কতা জারি

ঝড়। ছবি : সংগৃহীত
ঝড়। ছবি : সংগৃহীত

ঢাকাসহ দেশের আট অঞ্চলে বৃহস্পতিবার (১৪ মে) রাত ১টার মধ্যে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথাও বলা হয়েছে।

দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

পাশাপাশি এসব এলাকায় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণপশ্চিম ও পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করা লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন বিভাগে ঝড়বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Facebook Comments Box
আরো পড়ুন...  ঢাকার আবহাওয়া নিয়ে নতুন বার্তা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০