মো:গোলাম কিবরিয়া, রাজশাহী প্রতিনিধি :
২৬ এপ্রিল ২০২৬, ৯:৪৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

রাবিতে বৈশাখী উৎসব শেষে উদ্বৃত্ত টাকা ফেরত, ভিপির সততার নজির

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সৈয়দ আমীর আলী হল ছাত্রসংসদের আয়োজিত ‘বৈশাখী উৎসব-১৪৩৩’ শেষে বেঁচে যাওয়া টাকা হল প্রশাসনের কাছে ফেরত দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন হল সংসদের নেতৃবৃন্দ। এতে ক্যাম্পাসজুড়ে স্বচ্ছতা ও জবাবদিহিতার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

অনুষ্ঠান শেষে হল সংসদের সহ-সভাপতি (ভিপি) মো. নাঈম ইসলাম উৎসবের আয়-ব্যয়ের বিস্তারিত হিসাব প্রকাশ করেন। হিসাব উপস্থাপনের পর উদ্বৃত্ত অর্থ ফেরত দেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়।

এ বিষয়ে ভিপি মো. নাঈম ইসলাম বলেন, তারা স্বচ্ছতা ও জবাবদিহিতার চর্চাকে গুরুত্ব দেন। উৎসব আয়োজনের ক্ষেত্রে আয়-ব্যয়ের প্রতিটি খাতের হিসাব সংরক্ষণ ও উপস্থাপন করা হয়েছে এবং অতিরিক্ত অর্থ যথাযথভাবে হল প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, ভবিষ্যতে প্রয়োজন হলে হল প্রশাসনের সঙ্গে আলোচনা করে নির্দিষ্ট কাজে অর্থ গ্রহণ করা হবে এবং অতিরিক্ত অর্থ থাকলে তা আবারও ফেরত দেওয়া হবে।

সৈয়দ আমীর আলী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হারুনর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, বৈশাখী উৎসব আয়োজনের জন্য হল প্রশাসন থেকে ১২ হাজার এবং রাকসু থেকে ৫ হাজার টাকা দেওয়া হয়েছিল। অনুষ্ঠান শেষে উদ্বৃত্ত ৫ হাজার ৭৪২ টাকা হল প্রশাসনের কাছে ফেরত দেওয়া হয়েছে। এই অর্থ শিক্ষার্থীদের কল্যাণে অন্য খাতে ব্যয় করা হবে।

Facebook Comments Box
আরো পড়ুন...  মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরি দেওয়ার নামে ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, মাদ্রাসা সুপার গ্রেপ্তার

কালিহাতীতে যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিল

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বর্জ্য পৃথকীকরণ কার্যক্রম জোরদারে কর্মশালা অনুষ্ঠিত

পটিয়া প্রেস ক্লাবের নতুন কার্যকরী কমিটি ঘোষণা, সভাপতি নুর হোসেন ও সম্পাদক সেলিম চৌধুরী

জার্মানির প্রতি ভালোবাসায় ৭.৫ কিলোমিটার পতাকা, মাগুরায় আমজাদের অনন্য প্রদর্শনী

টাঙ্গন নদীতে এক হেক্টর এলাকাজুড়ে ‘মৎস্য অভয়াশ্রম’ ঘোষণা

পটিয়ায় মকবুল শাহ (রহ.) মাজারের দানবাক্স ভেঙে টাকা চুরি, তদন্তের দাবি

বিরোধী দলের এলাকাও উন্নয়নের বাইরে থাকবে না : প্রধানমন্ত্রী

পরিবেশ স্টার্টআপ তহবিল গঠনের আহ্বান জুবাইদা রহমানের

প্রেমিকাকে ভিডিও কলে রেখে রাবি শিক্ষার্থীর আত্মহত্যা

১০

গোমস্তাপুরে ডিএনসির অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

১১

বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে জাতীয় পর্যায়ে নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়

১২

নলডাঙ্গায় প্রধান শিক্ষক জাহিদুল ইসলামের জানাজায় মানুষের ঢল

১৩

ঝালকাঠির কাঠালিয়ায় মানবিক মিরাজ খান ফাউন্ডেশনের ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

১৪

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম শ্রীপুরের সাকিন

১৫

নড়াইলে ৫৯ বোতল এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার

১৬

মেসির পেনাল্টিতে আর্জেন্টিনার লিড দ্বিগুণ, আইসল্যান্ডের বিপক্ষে দাপট

১৭

কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনে কিশোরগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৮

রাতের মধ্যে বজ্রবৃষ্টির সতর্কতা, যেসব জেলায় ঝড়ো হাওয়ার সম্ভাবনা

১৯

শাবনূর–পূর্ণিমা সম্পর্ক নিয়ে আলোচনায় নতুন মোড়: “আমাদের দা-কুড়াল সম্পর্ক না”

২০