হারুন শেখ, রামপাল প্রতিনিধি
৯ জুন ২০২৬, ৯:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রামপালে সরকারি খাল দখল করে মাছ চাষের অভিযোগ, পানি প্রবাহ বন্ধের আশঙ্কা

বাগেরহাটের রামপাল উপজেলার চাঁদপুর গ্রামে সরকারি খাল দখল করে অবৈধভাবে মাছ চাষ এবং আশপাশের ফসলি জমিতে বাঁধ দিয়ে পানি প্রবাহ বন্ধ করার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় স্থানীয় কৃষক ও জমির মালিক আসাদুর রহমান সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি দাবি করেন, সরকারি খাল দখল ও পানি চলাচল বাধাগ্রস্ত করার কারণে এলাকায় মারাত্মক জলাবদ্ধতার ঝুঁকি তৈরি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, সরকারের পরিবর্তিত পরিস্থিতির সুযোগ নিয়ে ইসমাইল হোসেন নামের এক ব্যক্তি এলাকায় সরকারি খাল ও আশপাশের কৃষিজমি দখলের চেষ্টা করছেন। এতে কৃষকদের স্বাভাবিক চাষাবাদ ব্যাহত হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আসাদুর রহমান জানান, তিনি বৈধভাবে ক্রয়কৃত জমির মালিক এবং জলাবদ্ধতা নিরসনের স্বার্থে নিজ উদ্যোগে খালের মুখ উন্মুক্ত রেখেছিলেন। কিন্তু অভিযুক্ত ব্যক্তি জোরপূর্বক খালে জাল পেতে ও বাঁধ নির্মাণ করে পানি চলাচল বন্ধ করে দেন বলে তার অভিযোগ।

স্থানীয়দের দাবি, বর্ষা মৌসুমে এভাবে খালে বাঁধ দেওয়া হলে পুরো এলাকা পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, যা কৃষি উৎপাদন ও জনজীবনে মারাত্মক প্রভাব ফেলতে পারে।

আরো পড়ুন...  জগন্নাথপুরে আব্দুর রহমান ফাউন্ডেশনের খাদ্য বিতরণ

সরেজমিনে দেখা যায়, চাঁদপুর মৌজার বিআরএস ৭১৫, ৪৩০ ও ২০০ খতিয়ানের আওতাধীন বিভিন্ন দাগের প্রায় ১.২৭ একর জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলমান রয়েছে। বিষয়টি আদালতে গড়ালে সেখানে ১৪৪ ধারা জারি করা হয় বলে জানা গেছে।

অন্যদিকে, আসাদুর রহমানের দাবি, তিনি কোনো সরকারি জমি দখল করেননি, বরং নিজের মালিকানাধীন জমির মধ্য দিয়েই খালের জন্য জায়গা রেখেছেন।

এ বিষয়ে এলাকাবাসী বলেন, দ্রুত খাল দখলমুক্ত করে স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করা না হলে কৃষি ও পরিবেশ উভয়ই ক্ষতির মুখে পড়বে। তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস পাওয়া গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতের মধ্যে বজ্রবৃষ্টির সতর্কতা, যেসব জেলায় ঝড়ো হাওয়ার সম্ভাবনা

শাবনূর–পূর্ণিমা সম্পর্ক নিয়ে আলোচনায় নতুন মোড়: “আমাদের দা-কুড়াল সম্পর্ক না”

বাগেরহাটে জাইমা রহমানের ছবি ব্যবহার করে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

মহাসড়কের পাশে যুবকের মরদেহ, আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছেন সঙ্গী

বিশ্ব পরিবেশ দিবসে রামপালে বর্ণাঢ্য আয়োজন: বৃক্ষরোপণ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

রামপালে সরকারি খাল দখল করে মাছ চাষের অভিযোগ, পানি প্রবাহ বন্ধের আশঙ্কা

রাস্তা থেকে যুবককে তুলে নিয়ে কিশোরী মেয়ের সঙ্গে জোরপূর্বক বিয়ের অভিযোগ

গোপালপুর ইউনিয়নে ভোটারদের দ্বারে দ্বারে তরুণ চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান

জগন্নাথপুরে আত্ম-কর্মসংস্থান প্রশিক্ষণ একাডেমির সনদপত্র ও পুরস্কার বিতরণ

পটিয়ায় প্রেস ক্লাব দখলচেষ্টার অভিযোগ, বহিরাগতদের নিয়ে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা

১০

গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বাড়াতে মোরেলগঞ্জে কর্মশালা অনুষ্ঠিত

১১

নদীভাঙন-দুর্যোগের সাক্ষী থেকে উপকূল রক্ষার কণ্ঠস্বর

১২

মাগুরা কারাগারে ব্যতিক্রমী স্বাস্থ্যসেবা কর্মসূচি

১৩

উলিপুর বাইপাস সড়ক নকশা বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন

১৪

প্রথম প্রেম কেন ভোলা যায় না?

১৫

মোবাইলেই দেখুন বিশ্বকাপের সব ম্যাচ

১৬

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা লাগিয়ে পালালেন ছাত্রদল নেতা

১৭

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলায় সাভারে যুবলীগ নেতা সেলিম রেজা গ্রেফতার

১৮

আলালপুরে ৫৯ বিজিবির অভিযানে ২৪০ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ

১৯

জগন্নাথপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ উদ্বোধন, কৃষক অংশগ্রহণে প্রাণবন্ত অনুষ্ঠান

২০