তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
১৭ মে ২০২৬, ২:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রিপন বকস গ্রেপ্তার: চাঞ্চল্যকর অভিযোগে উত্তাল মৌলভীবাজার

মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি ও স্থানীয় আওয়ামী লীগ নেতা রিপন বকসকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে মৌলভীবাজার মডেল থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে সদর উপজেলার নজিরাবাদ ইউনিয়নের কমলাকলস গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করে।

গ্রেপ্তারকৃত রিপন বকস কমলাকলস গ্রামের মৃত্তিকা ব্যবসায়ী ও স্থানীয় প্রভাবশালী ব্যক্তি মো. ফিরুজ বকসের ছেলে। পুলিশ সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেত্রী সাথী আক্তার বাদী হয়ে গত বছরের ২৮ অক্টোবর মৌলভীবাজার মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এফআইআর নং-৩৪ এবং জিআর মামলা নং-৩৪/৩২৪। ওই মামলায় রিপন বকসকে ২১ নম্বর এজাহারভুক্ত আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

পুলিশ ও মামলার নথিপত্র সূত্রে জানা যায়, ছাত্র আন্দোলনের সময় হামলা, ভয়ভীতি প্রদর্শন এবং আন্দোলন দমনে সক্রিয় ভূমিকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ ঘটনায় দীর্ঘদিন ধরে তাকে খুঁজছিল আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে স্থানীয় একাধিক সূত্র দাবি করেছে, রিপন বকস ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় রাজনৈতিক প্রভাব বিস্তার করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে আসছিলেন। সম্প্রতি হাইল হাওর সংলগ্ন এলাকায় মরহুম লুৎফুর রহমানের পরিবারের মালিকানাধীন জমি দখলের চেষ্টার অভিযোগও ওঠে তার বিরুদ্ধে।

আরো পড়ুন...  চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথ: কুইজ বিজয়ী ১০ জনকে পুরস্কার

অনুসন্ধানে জানা গেছে, উক্ত জমির মালিকানা নিয়ে মৌলভীবাজার ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আদালতে বিচারিক প্রক্রিয়া শেষে মরহুম লুৎফুর রহমানের পরিবারের পক্ষেই রায় ও ডিক্রি প্রদান করা হয়। পরবর্তীতে মৌলভীবাজার সদর আদালতও ওই ভূমির ওপর প্রথমে অস্থায়ী নিষেধাজ্ঞা এবং পরে স্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। আদালতের নির্দেশ অমান্য করে ভূমি দখলের চেষ্টা, হামলা, ভয়ভীতি ও নির্যাতনের অভিযোগে রিপন বকস ও তার সহযোগীদের বিরুদ্ধে পৃথক অভিযোগ রয়েছে বলে জানা গেছে।

শুধু রাজনৈতিক সহিংসতা বা ভূমি দখল নয়, রিপন বকসের বিরুদ্ধে আরও গুরুতর ফৌজদারি অভিযোগ রয়েছে বলেও নথিপত্রে উঠে এসেছে। ২০২২ সালে দায়ের হওয়া একটি চাঞ্চল্যকর হত্যা মামলার (জিআর-২৯/২২) প্রধান আসামি হিসেবেও তার নাম রয়েছে।

মৌলভীবাজার মডেল থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

স্থানীয়দের ধারণা, বহুল আলোচিত এই গ্রেপ্তারের পর এলাকায় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০