শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
৬ মে ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রেলওয়ের জমি উচ্ছেদ অভিযান

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় রেলওয়ের জমি অবৈধভাবে দখল করে গড়ে তোলা শতাধিক দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত ও রেলওয়ে কর্তৃপক্ষ। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার পূর্বচান্দরা মাটিকাটা রেললাইন বাজার, রতনপুর রেলস্টেশন এলাকা ও ভান্নারা এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রায় ৫ কোটি টাকা মূল্যের সরকারি জমি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অভিযানটি পরিচালনা করেন বাংলাদেশ রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা শফিকুল ইসলাম এবং কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিম শাহরিয়ার। রেলওয়ে সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র রেললাইনের পাশের জমি অবৈধভাবে দখল করে দোকানপাট, টিনশেড ঘরসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করে ভোগদখল করে আসছিল। এতে ট্রেন চলাচল মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ে এবং দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায়।

কর্তৃপক্ষ জানায়, উচ্ছেদ অভিযানের আগে একাধিকবার অবৈধ দখলদারদের নোটিশ প্রদান করা হয় এবং মাইকিং করে স্বেচ্ছায় স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য সতর্ক করা হয়। তবে নির্দেশনা উপেক্ষা করায় বাধ্য হয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

আরো পড়ুন...  জাতীয় ফুটবলারের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ! স্ত্রীকে নির্যাতন-হত্যাচেষ্টা, হাসপাতালে তরুণী

সরেজমিনে দেখা যায়, মাটিকাটা রেললাইন বাজার এলাকায় ভাঙা টিন, বাঁশ, কাঠ ও ত্রিপল ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। শ্রমিকরা দড়ি দিয়ে টেনে টিনের চালা ও বেড়া ভেঙে ফেলছেন। অনেক ব্যবসায়ী তড়িঘড়ি করে তাদের মালপত্র সরিয়ে নিতে ব্যস্ত সময় পার করছেন। উচ্ছেদ হওয়া স্থাপনাগুলোর মধ্যে চায়ের দোকান, মুদি দোকান, ওয়ার্কশপ এমনকি কিছু বসতঘরও ছিল। এসব স্থাপনা রেললাইন থেকে মাত্র ১০ থেকে ১২ ফুট দূরত্বে গড়ে তোলা হয়েছিল, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

উচ্ছেদের শিকার কয়েকজন ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, তারা স্থানীয় কিছু নেতা ও রেলওয়ের অসাধু কর্মচারীদের অর্থ প্রদান করে এসব দোকান নির্মাণ করেছিলেন। তাদের কাছে যে লিজের কাগজ ছিল, তা এখন অবৈধ ও জাল বলে দাবি করা হচ্ছে। তারা প্রশ্ন তোলেন, যারা অর্থের বিনিময়ে এসব নকল কাগজ সরবরাহ করেছে, তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এতে তারা আর্থিকভাবে চরম ক্ষতির মুখে পড়েছেন বলেও জানান।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম বলেন, “দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে রেলওয়ের জমি দখল করে রেখেছিল, যা ট্রেন চলাচলের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। সরকারি জমিতে এ ধরনের স্থাপনা নির্মাণের কোনো বৈধতা নেই। তাই আইন অনুযায়ী উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।” তিনি আরও জানান, উদ্ধারকৃত জমির আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা এবং জাল লিজ প্রদানকারী চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে।

আরো পড়ুন...  বাগেরহাটে বিএনপির দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১০

স্থানীয়দের অভিযোগ, গত বছরের ৫ আগস্ট একবার উচ্ছেদের পরও একই স্থানে পুনরায় দখল করে স্থাপনা গড়ে তোলা হয়েছিল। এ বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে পুনর্দখল ঠেকাতে নিয়মিত মনিটরিং জোরদার করা হবে এবং অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সামগ্রিকভাবে এ অভিযানকে সরকারি সম্পত্তি রক্ষা ও নিরাপদ রেল চলাচল নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে পানছড়িতে বর্ণাঢ্য র‍্যালি

চন্দনাইশে সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

মোংলায় পুলিশের বিশেষ সতর্কতা

চন্দনাইশে পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেপ্তার

তরুণ সমাজের ধ্বংসযাত্রা: নেতা জেতে, জাতি হারে

কালিয়াকৈরে অবৈধ অটোরিকশা চার্জে বাড়ছে বিদ্যুৎ সংকট

হিলিতে মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান, ৭ মাসে আটক ৪৫২

দুর্যোগ-দুর্ভোগ পেরিয়ে প্রত্যন্ত স্কুলে পৌঁছে যাচ্ছে শিশুদের পুষ্টিকর টিফিন

বকেয়া বিদ্যুৎ বিল, দেড় মাস ধরে অন্ধকারে শ্রীপুরের মা ও শিশু কল্যাণ কেন্দ্র

স্থানীয় সরকারের সব নির্বাচন চলতি বছরেই: শ্রীমঙ্গলে প্রতিমন্ত্রী

১০

কালিয়াকৈরে গ্যাস সংকটে দীর্ঘ লাইন, ৬০-১৬০ টাকার গ্যাস পেতে ৫-৬ ঘণ্টা অপেক্ষা

১১

নিউরোসায়েন্স হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১২

চন্দনাইশে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, শাহজালাল বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা

১৩

প্রবাস জীবন ফেলে কৃষিতে সাফল্য, শ্রেষ্ঠ কৃষকের সম্মাননা পেলেন আনসার মিয়া

১৪

পটিয়ায় ফুলকলির ইটিপির কাজ ৯০ শতাংশ শেষ, দ্রুত সম্পন্নের নির্দেশ এমপি এনামের

১৫

পূর্বধলায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৬

১৬

স্কুল ফিডিংয়ের বনরুটিতে ব্লেড, অল্পের জন্য রক্ষা দুই শিশু

১৭

পানছড়িতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, উচ্ছ্বসিত বিদ্যালয় প্রাঙ্গণ

১৮

কালিয়াকৈরে ৪ লাখ ৫০ হাজার সদস্যকে নতুন করে প্রশিক্ষণ, যুদ্ধ-দুর্যোগে প্রস্তুত আনসার বাহিনী

১৯

শ্রীমঙ্গলে বাসে যাত্রী ওঠানামার দাবিতে সংবাদ সম্মেলন

২০