শরণখোলা প্রতিনিধি,
২৪ এপ্রিল ২০২৬, ৫:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শরণখোলায় প্রতিপক্ষের হামলায় নিহত বৃদ্ধ

বাগেরহাটের শরণখোলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আবু হানিফ (৬৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। শুক্রবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মধ্য রাজৈর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবু হানিফের সঙ্গে একই এলাকার সুতা বাবুলের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার সকালে উভয়ের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে বাবুলের ছেলে ও সহযোগীরা মিলে আবু হানিফের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। তবে খুলনায় নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নওশীন রেজয়ানা জানান, আবু হানিফের শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল এবং ডান হাতের একটি রগ কেটে যাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। মূলত এ কারণেই তার মৃত্যু হয়েছে।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সামিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Facebook Comments Box
আরো পড়ুন...  বেলতলা কুলবরই বাজার এবার জমজমাট

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরি দেওয়ার নামে ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, মাদ্রাসা সুপার গ্রেপ্তার

কালিহাতীতে যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিল

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বর্জ্য পৃথকীকরণ কার্যক্রম জোরদারে কর্মশালা অনুষ্ঠিত

পটিয়া প্রেস ক্লাবের নতুন কার্যকরী কমিটি ঘোষণা, সভাপতি নুর হোসেন ও সম্পাদক সেলিম চৌধুরী

জার্মানির প্রতি ভালোবাসায় ৭.৫ কিলোমিটার পতাকা, মাগুরায় আমজাদের অনন্য প্রদর্শনী

টাঙ্গন নদীতে এক হেক্টর এলাকাজুড়ে ‘মৎস্য অভয়াশ্রম’ ঘোষণা

পটিয়ায় মকবুল শাহ (রহ.) মাজারের দানবাক্স ভেঙে টাকা চুরি, তদন্তের দাবি

বিরোধী দলের এলাকাও উন্নয়নের বাইরে থাকবে না : প্রধানমন্ত্রী

পরিবেশ স্টার্টআপ তহবিল গঠনের আহ্বান জুবাইদা রহমানের

প্রেমিকাকে ভিডিও কলে রেখে রাবি শিক্ষার্থীর আত্মহত্যা

১০

গোমস্তাপুরে ডিএনসির অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

১১

বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে জাতীয় পর্যায়ে নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়

১২

নলডাঙ্গায় প্রধান শিক্ষক জাহিদুল ইসলামের জানাজায় মানুষের ঢল

১৩

ঝালকাঠির কাঠালিয়ায় মানবিক মিরাজ খান ফাউন্ডেশনের ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

১৪

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম শ্রীপুরের সাকিন

১৫

নড়াইলে ৫৯ বোতল এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার

১৬

মেসির পেনাল্টিতে আর্জেন্টিনার লিড দ্বিগুণ, আইসল্যান্ডের বিপক্ষে দাপট

১৭

কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনে কিশোরগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৮

রাতের মধ্যে বজ্রবৃষ্টির সতর্কতা, যেসব জেলায় ঝড়ো হাওয়ার সম্ভাবনা

১৯

শাবনূর–পূর্ণিমা সম্পর্ক নিয়ে আলোচনায় নতুন মোড়: “আমাদের দা-কুড়াল সম্পর্ক না”

২০