মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি:
৩ অগাস্ট ২০২৬, ৯:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রীপুরে কমিউনিটি পুলিশিং ফোরামের অভিষেক

মাগুরার শ্রীপুর থানা চত্বরে উপজেলা কমিউনিটি পুলিশিং সভা ও নবগঠিত কমিউনিটি পুলিশিং ফোরামের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ আগস্ট) দুপুরে শ্রীপুর থানা ও উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নবগঠিত ১৫ সদস্যবিশিষ্ট শ্রীপুর উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওলি মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান, সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ার্দার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক আলহাজ্ব খন্দকার আব্বাসউদ্দীন এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ফোরামের সহ-সভাপতি মুন্সি রেজাউল করিম।

সহকারী পুলিশ সুপার বাপ্পী কুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোল্লা মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মুন্সি আবদুল কুদ্দুস, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা, শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামীমুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সরকার, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অপূর্ব মিত্র, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব সোহাগ মাহমুদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. খলিলুর রহমান মোল্লা ও মো. মাসুদ মজুমদার।

আরো পড়ুন...  শ্রীপুরে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

এ ছাড়া গয়েশপুর ইউনিয়নের সভাপতি হাফিজুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক জিয়াউল হক ফরিদ, সাধারণ সম্পাদক শাহ আলম তুফান, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব বদরুল আলম লিটুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক প্রতিরোধ এবং গ্রাম্য মারামারি ও বিভিন্ন সামাজিক অপরাধ রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা জনসাধারণ ও পুলিশের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও আস্থা বৃদ্ধির মাধ্যমে নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে মো. বদরুল আলম হিরোকে সভাপতি এবং খন্দকার আব্বাসউদ্দীনকে সেক্রেটারি করে ১৫ সদস্যবিশিষ্ট শ্রীপুর উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরাম গঠন করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাগুরায় ‘গানে গানে জুলাই’ সংগীতানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জে সাংস্কৃতিক অনুষ্ঠান

অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে বিদ্যুৎ বিভাগের নতুন বার্তা, প্রমাণ পেলে ব্যবস্থা

নাচোলে ৫০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে রেলস্টেশন-কলাপট্টি সড়ক নির্মাণকাজের উদ্বোধন

তাপপ্রবাহে চাঁপাইনবাবগঞ্জে ঘন ঘন লোডশেডিং, বিপাকে কৃষক-ব্যবসায়ী

ভাণ্ডারিয়ায় সীমানা বিরোধে একই পরিবারের ৩ জন আহত, গ্রেপ্তার ১

কুলিয়ারচরে ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি ও ৫ লাখ টাকা দাবি; প্রবাসীর তিন বোন গ্রেপ্তার

ভাইরাল ভিডিও এআই দিয়ে তৈরি দাবি নাসের রহমানের, ভিন্ন তথ্য দিল বেঙ্গল লেন্স

ছয় সপ্তাহের বকেয়া মজুরির দাবিতে কমলগঞ্জে চা-শ্রমিকদের অবস্থান কর্মসূচি

১০

লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

১১

শ্রীপুরে কমিউনিটি পুলিশিং ফোরামের অভিষেক

১২

মাগুরায় অগ্নিদগ্ধ অবস্থায় ব্যক্তির মৃত্যু

১৩

মঙ্গলবার ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪

মিঠামইন হাওরে চুরি-ডাকাতি রোধে পুলিশের বিশেষ অভিযান

১৫

পানছড়িতে বিজিবির জনকল্যাণমূলক উদ্যোগ, বিভিন্ন প্রতিষ্ঠানে সামগ্রী বিতরণ

১৬

চন্দনাইশে অবৈধ গ্যাস ক্রস ফিলিং স্থাপনায় অভিযান, সিলিন্ডার ও সরঞ্জাম জব্দ

১৭

নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৮

কালিহাতীতে ইয়াবাসহ দুজনের বিরুদ্ধে মাদক মামলা

১৯

দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী

২০