মো: মুকিম উদ্দিন, জগন্নাথপুর প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সানলাইট বোডিং ভবনের অবৈধ তৃতীয় তলা অপসারণে মালিকপক্ষের প্রতিশ্রুতি

জগন্নাথপুর, ১৬ ফেব্রুয়ারি ২০২৬: জগন্নাথপুর পৌরসভা ও স্থানীয় বিদ্যুৎ অফিসের যৌথ তদারকিতে সানলাইট বোডিং ভবনের অবৈধ অংশ অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবনটির মালিকপক্ষ ইতিমধ্যেই নিজ উদ্যোগে তৃতীয় তলা অপসারণ করার প্রতিশ্রুতি দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সানলাইট বোডিং ভবনটি হবিবপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী চোট মিয়ার মালিকানাধীন। শুরুতে এটি আবাসিক হোটেল হিসেবে পরিচালিত হলেও বর্তমানে হোটেল অবকাঠামো পরিবর্তন করে ব্যাচেলরদের বাসা হিসেবে ভাড়া দেওয়া হচ্ছে।

গত বছর নলজুর নদীর ওপর আর্চ গার্ডার ব্রীজ নির্মাণের সময় বিদ্যুৎ অফিস সানলাইট বোডিংয়ের পাশে থাকা ৩৩ কেভি ও ০.৪ কেভি বিদ্যুৎ লাইন সাময়িকভাবে স্থানান্তর করে মাটির নিচ দিয়ে স্থাপন করে। কিন্তু লাইন স্থানান্তরের পর ভবনের মালিক রাইট অব ওয়ে উপেক্ষা করে ভবনের সামনের অংশে তৃতীয় তলা অবৈধভাবে নির্মাণ করেন।

এই বিষয়টি নজরে আসার পর, ২১ জানুয়ারি ২০২৬ তারিখে জগন্নাথপুর বিদ্যুৎ অফিস ভবনের মালিক/দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিকে লিখিত নোটিশ প্রদান করে। নোটিশে স্পষ্টভাবে বলা হয় যে, অবৈধ অংশ অপসারণ না করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নোটিশ প্রদান ও উপজেলা প্রশাসনকে অবহিত করার পর, সহকারী কমিশনার (ভূমি) এবং জগন্নাথপুর পৌরসভার যৌথ তদারকিতে মাপজোখ সম্পন্ন করা হয়। আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) মোঃ আজিজুল ইসলাম আজাদ এবং পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী সতীশ গোম্বামী সাংবাদিকদের জানান, নোটিশ পাওয়ার পর মালিকপক্ষের কেয়ারটেকার সিপন তাদের সঙ্গে সাক্ষাৎ করে মুখে প্রতিশ্রুতি দেন যে, তারা নিজ খরচে তৃতীয় তলা অপসারণ করবেন।

আরো পড়ুন...  ঈদযাত্রা হবে স্বস্তিদায়ক ও দুর্ঘটনামুক্ত: সেতুমন্ত্রী

পুলিশ ও প্রশাসনিক সূত্রে আরও জানানো হয়, মালিকপক্ষ যদি প্রতিশ্রুতি অনুযায়ী তৃতীয় তলা অপসারণ না করেন, তবে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জগন্নাথপুর পৌরসভা ও বিদ্যুৎ অফিসের এই উদ্যোগ স্থানীয় নাগরিকদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে এবং আইনগত নিয়মকানুনের প্রতি গুরুত্বারোপ করেছে।

এ ঘটনাটি স্থানীয় প্রশাসন ও বিদ্যুৎ বিভাগের যৌথ তদারকির মাধ্যমে শহরে নিরাপদ ও নিয়মিত অবকাঠামো বজায় রাখার প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০