কামরুল ইসলাম, শরণখোলা প্রতিনিধি
১৫ মার্চ ২০২৬, ৬:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুন্দরবন রক্ষায় নদী দখল-দূষণের বিরুদ্ধে কঠোর অবস্থান: প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম

বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম বলেছেন, বিশ্ব ঐতিহ্য সুন্দরবন রক্ষায় সংলগ্ন নদ-নদীগুলোর জীবন্ত সত্তা ফিরিয়ে আনতে সরকার কাজ করবে। নদীর দূষণ রোধ, স্বাভাবিক প্রবাহ নিশ্চিত এবং অবৈধ বাঁধ অপসারণের মাধ্যমে সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

শনিবার (১৪ মার্চ) বাগেরহাটের মোংলার কানাইনগরে পশুর নদীর তীরে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সুন্দরবনের প্রাণপ্রবাহ হিসেবে পরিচিত নদীগুলো বর্তমানে বিভিন্ন ধরনের দূষণের শিকার। বিশেষ করে কয়লা, প্লাস্টিক-পলিথিন ও শিল্পবর্জ্যের কারণে নদীর পরিবেশ হুমকির মুখে পড়ছে। এসব দূষণ প্রতিরোধের পাশাপাশি নদীগুলোকে জীবন্ত সত্তা হিসেবে বিবেচনা করে সরকারের অগ্রাধিকার প্রকল্পের আওতায় খাল খনন ও পুনঃখননের মাধ্যমে পানি প্রবাহ স্বাভাবিক করা হবে।

তিনি আরও জানান, নদীর প্লাবনভূমিতে গড়ে ওঠা শতাধিক অবৈধ বাঁধ দ্রুত অপসারণ করা হবে। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ফিরবে এবং সুন্দরবনের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে।

অনুষ্ঠানে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নওসীনা আফরিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম, সাবেক পৌর মেয়র মো. জুলফিকার আলী, মোংলা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি এবং ‘সুন্দরবন রক্ষায় আমরা’ সংগঠনের সমন্বয়কারী পরিবেশকর্মী মো. নূর আলম শেখ।

আরো পড়ুন...  সুন্দরবনে ফাঁদে আটকা হরিণ, গ্রেফতার শিকারী

এর আগে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলামের নেতৃত্বে একটি র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি মোংলার কানাইনগর এলাকা প্রদক্ষিণ করে পশুর নদীর তীরে এসে শেষ হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০