প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, নোয়াখালী প্রতিনিধি--
১৯ মার্চ ২০২৬, ৬:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সেনাবাগে ৭’শ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নোয়াখালীর সেনবাগ উপজেলার ৫নং অর্জুনতলা ইউনিয়নে ৭’শাধিক দরিদ্র, অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মানবিক এই উদ্যোগে উপকৃত হয়েছেন শত শত সুবিধাবঞ্চিত মানুষ, যাদের মুখে ফুটেছে ঈদের আনন্দের হাসি।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর ২টায় ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানের আয়োজন করে সৈয়দ হারুন ফাউন্ডেশন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও টপ স্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লায়ন সৈয়দ হারুন এমজেএফ। ফাউন্ডেশনের আহ্বায়ক মোঃ ইমরান হোসেন এবং সদস্য সচিব মাহামুদুর রহমান রাকিব অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের ছয় বারের নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক বিরোধী দলীয় চীফ হুইপ জননেতা জয়নুল আবেদিন ফারুক। তিনি তার বক্তব্যে বলেন, “গরীব দুঃখিদের জন্য হারুন ফাউন্ডেশন যে ভাবে সাহায্যের হাত বাড়িয়েছে, সেনবাগের অন্যান্য বিত্তবানরা যদি এগিয়ে আসেন, তাহলে এখানে অসহায় ও দরিদ্র মানুষ খুঁজে পাওয়া যাবে না।”

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন, চট্টগ্রাম সরকারি সিটি কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক মোঃ হুমায়ুন কবির, টপ স্টার গ্রুপের পরিচালক লায়ন এবিএম শাহাদাত হোসেন, সেনবাগ উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান আবদুল হান্নান লিটন এবং সমাজসেবক মোঃ শহিদ উল্ল্যাহ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি আবদুল মোতালেব দুলাল, প্রধান শিক্ষক মোঃ কামাল উদ্দিন, ৫নং অর্জুনতলা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাখাওয়াত হোসেন রিপন, কাশিপুর মোহাম্মদীয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মুফতি আবদুল মজিদ এবং স্থানীয় সমাজসেবক ও ব্যবসায়ী হারুনুর রশীদ।

আরো পড়ুন...  খাগড়াছড়িতে আঞ্চলিক ও জেলা পরিষদ নির্বাচনের দাবিতে স্মারকলিপি

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের বিত্তবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। সৈয়দ হারুন ফাউন্ডেশনের এ ধরনের উদ্যোগ মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা আরও বলেন, এই ধরনের উদ্যোগ সামাজিক সংহতি ও সহমর্মিতার উদাহরণ স্থাপন করে।

উপহার সামগ্রীর মধ্যে ছিলো সেমাই, নুডলস, পোলাওর চাউল, চিনি, কিশমিশ, বাদাম ও দুধপাউডার। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

ফাউন্ডেশনের এই উদ্যোগে ৭’শ পরিবার উপকৃত হওয়ায় এলাকার মানুষ আনন্দিত। অনুষ্ঠানটি ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়ার পাশাপাশি মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। এমন কার্যক্রম সমাজে মানবিক সহমর্মিতা ও সহায়তার বার্তা ছড়িয়ে দেয়, যা অনুকরণীয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০