মোজাম্মেল হক, বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি:
২০ ফেব্রুয়ারী ২০২৬, ৩:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সৈয়দপুর বিমানবন্দরে এমপি মনজুরুল ইসলামকে সংবর্ধনা

ত্রয়োদশ জাতীয় সংসদে শপথ গ্রহণ শেষে নিজ নির্বাচনী এলাকায় ফিরেছেন দিনাজপুর–১ (বীরগঞ্জ–কাহারোল) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে তিনি সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছালে তাকে ফুলেল সংবর্ধনা জানানো হয়। এ সময় বীরগঞ্জ ও কাহারোল উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী বিমানবন্দর এলাকায় উপস্থিত ছিলেন।

সকাল থেকেই বিমানবন্দর এলাকায় নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা যায়। বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকায় মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ। নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে নবনির্বাচিত এই সংসদ সদস্যকে স্বাগত জানান। বিমানবন্দরের বাইরে এক সংক্ষিপ্ত শুভেচ্ছা অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় তাকে। এ সময় উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর আবহ তৈরি হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মো. মনজুরুল ইসলাম নেতাকর্মীদের ভালোবাসা ও সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “বীরগঞ্জ ও কাহারোলবাসী আমাকে যে আস্থা ও দায়িত্ব দিয়েছেন, তা আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পালন করতে চাই। জনগণের প্রত্যাশা পূরণে সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করব।” তিনি আরও বলেন, এলাকার সার্বিক উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়া হবে।

আরো পড়ুন...  পরাজয়ের পরও সৌহার্দ্যের নজির রাজশাহী-৬ এ

তিনি নেতাকর্মীদের উদ্দেশে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, উন্নয়নের স্বার্থে দল-মত নির্বিশেষে সকলের সহযোগিতা প্রয়োজন। শান্তি, স্থিতিশীলতা ও অগ্রগতির ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর–১ (বীরগঞ্জ–কাহারোল) আসন থেকে নির্বাচিত হয়ে মো. মনজুরুল ইসলাম জাতীয় সংসদে শপথ গ্রহণ করেন। শপথের পর এই প্রথম তিনি নিজ নির্বাচনী এলাকায় ফিরে এলেন। তার এই প্রত্যাবর্তনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

স্থানীয় নেতৃবৃন্দ জানান, নবনির্বাচিত সংসদ সদস্যের নেতৃত্বে বীরগঞ্জ ও কাহারোল উপজেলায় উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে তারা আশাবাদী। এলাকার গুরুত্বপূর্ণ সমস্যা সমাধান ও চলমান উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নে তার সক্রিয় ভূমিকা থাকবে—এমন প্রত্যাশাই ব্যক্ত করেন তারা।,জি।এফডিজিএম

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০