মাহিদুল ইসলাম হিমেল হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
২৬ মার্চ ২০২৬, ৯:৪৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সোনাদিয়ায় ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

নোয়াখালী হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নে স্বেচ্ছাসেবী সংগঠন ‘শতফুল তরুণ সমাজ’-এর উদ্যোগে দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মানবিক এই আয়োজন স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

রোববার (২২ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চৌরাস্তা বাজারের দক্ষিণ পাশে পশ্চিম সোনাদিয়া আক্তার মার্কেটে ক্যাম্পেইনটি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বয়স ও পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং বিনামূল্যে নিজেদের রক্তের গ্রুপ নির্ণয় করেন।

আয়োজকরা জানান, অনেক মানুষই নিজেদের রক্তের গ্রুপ সম্পর্কে জানেন না, যা জরুরি পরিস্থিতিতে বড় ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে। এই বিষয়টি মাথায় রেখেই মূলত এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি অংশগ্রহণকারীদের রক্তদানে উৎসাহিত করা হয় এবং নিয়মিত রক্তদানের উপকারিতা সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

ক্যাম্পেইনে টেকনিশিয়ান হিসেবে দায়িত্ব পালন করেন ডা. মিজানুর রহমান ও মোঃ শরীফ উদ্দিন। পুরো কার্যক্রম পরিচালনায় নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি মীর শরীফ শাহ। সার্বিক সহযোগিতায় ছিলেন সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম। এছাড়া দপ্তর সম্পাদক মিজানুর রহমান, ক্রীড়া সম্পাদক হাছিবসহ কার্যকরী কমিটির অন্যান্য সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

আরো পড়ুন...  কোটালীপাড়ায় কৃষকের রহস্যজনক মৃত্যু, এলাকায় চাঞ্চল্য

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরুব্বি ও সচেতন নাগরিকরাও উপস্থিত ছিলেন। তারা তরুণদের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে এ ধরনের আরও সামাজিক ও মানবিক কার্যক্রম আয়োজনের আহ্বান জানান।

স্থানীয় বাসিন্দারা বলেন, এমন উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক। এতে যেমন মানুষ নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হয়, তেমনি বিপদে-আপদে একে অপরের পাশে দাঁড়ানোর মানসিকতাও তৈরি হয়। বিশেষ করে রক্তদানের মতো মানবিক কাজে তরুণদের সম্পৃক্ততা সমাজের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক।

আয়োজক সংগঠন ‘শতফুল তরুণ সমাজ’ ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে। তারা আশা প্রকাশ করেন, সমাজের সব স্তরের মানুষ এগিয়ে এলে একটি সহানুভূতিশীল ও সচেতন সমাজ গড়ে তোলা সম্ভব হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০