মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ :
২১ মে ২০২৬, ৪:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সোনামসজিদ সীমান্তে ১৮৫ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৮৫ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ (Eskuf) সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত সিরাপগুলো ফেন্সিডিলের বিকল্প হিসেবে মাদকসেবীদের কাছে পরিচিত বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

বৃহস্পতিবার (২১ মে ২০২৬) দিবাগত রাত আনুমানিক ২টা ২০ মিনিটে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে। বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ বিওপি’র দায়িত্বপ্রাপ্ত নায়েক মোঃ রায়হানুল হকের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালায়।

অভিযান চলাকালে টহল দল সীমান্ত পিলার ১৮৫/১-এস থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সোনামসজিদ ভেহিক্যাল স্ক্যানার সংলগ্ন সোনাপুর এলাকার একটি আমবাগানে তল্লাশি পরিচালনা করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা দ্রুত পালিয়ে যায় এবং ঘটনাস্থলে মাদকদ্রব্য ফেলে রেখে যায়।

পরে টহল দল সেখানে পরিত্যক্ত অবস্থায় ১৮৫ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ সিরাপ উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত এসব সিরাপ অবৈধভাবে সীমান্ত পথে বাংলাদেশে আনার চেষ্টা করা হচ্ছিল বলে ধারণা করছে বিজিবি।

বিজিবি আরও জানায়, উদ্ধার হওয়া নেশাজাতীয় সিরাপগুলো সাধারণ ডায়েরি (জিডি)ভুক্ত করার প্রক্রিয়া চলছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এগুলো শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।

আরো পড়ুন...  স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ২০ শিক্ষার্থী অসুস্থ, সরবরাহকারী প্রতিষ্ঠানকে জরিমানা

মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী (এসজিপি, বিএফএম, পিএসসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। মাদক ও অবৈধ পণ্য পাচারকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

তিনি আরও বলেন, সীমান্ত দিয়ে মাদক প্রবেশ বন্ধে স্থানীয় জনগণের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেকোনো সন্দেহজনক কার্যক্রমের তথ্য দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে তিনি সবার প্রতি আহ্বান জানান।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোনামসজিদ সীমান্ত এলাকা দীর্ঘদিন ধরেই মাদক ও চোরাচালান প্রবণ এলাকা হিসেবে পরিচিত। মাঝে মধ্যেই এ সীমান্ত দিয়ে ভারতীয় বিভিন্ন মাদকদ্রব্য দেশে প্রবেশের চেষ্টা করা হয়। তবে বিজিবির কঠোর নজরদারি ও টহল কার্যক্রমের কারণে অনেক সময় এসব মাদক চালান আটক হচ্ছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, সীমান্তে নিয়মিত অভিযান ও নজরদারি আরও জোরদার করা হলে মাদক পাচার অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে খাবারের সাথে চেতনানাশক ওষুধ,একই পরিবারে ৪ জন অচেতন

তেতুলিয়ায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুসের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ছাত্রদলের সমাবেশ ঘিরে ইসলামপুরে উৎসবমুখর পরিবেশ

সচেতনতায় ডায়াবেটিস প্রতিরোধে নোয়াখালীতে মেডিকেল ক্যাম্প

রামিশা হত্যার বিচার দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

একতাই শক্তি: মহিপুরে ডিজেল-মবিল ব্যবসায়ীদের সাধারণ সভা

আর্থ-সামাজিক উন্নয়নেই টেকসই অগ্রগতি: বিভাগীয় কমিশনার

গুজবে তেঁতুলিয়ায় পুলিশের ওপর হামলা, আহত ২

করতোয়ায় মাটিচাপায় প্রাণ গেল পাথর শ্রমিকের

সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি, আতঙ্কে শ্যামনগরের দুই পরিবার

১০

বদরগঞ্জে ঝড়ে লণ্ডভণ্ড জনপদ

১১

নলডাঙ্গায় গ্রামীণ সড়ক উন্নয়ন কর্মশালা

১২

রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে দাঁড়াবে না ঢাকা বারের কোনো আইনজীবী

১৩

ঈদের আনন্দে রোহিঙ্গা শিশুদের পাশে সুশীলন ও এইচসিআই

১৪

মোরেলগঞ্জে অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই, থানায় অভিযোগ

১৫

চট্টগ্রামে চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ ঘিরে উত্তেজনা, আসামি আটক

১৬

জাল দলিলে জমি দখলের অভিযোগে পিরোজপুরে তোলপাড়

১৭

মোরেলগঞ্জে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

১৮

সদর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৯

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ক্যান্সার স্ক্রিনিংয়ে সাফল্য, নেতৃত্বে ডা. সিনথিয়া তাসমিন

২০