কৌশিক চৌধুরী, হিলি প্রতিনিধি
১৮ মার্চ ২০২৬, ৪:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হিলিতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

লাশ উদ্ধার | প্রতীকী ছবি
প্রতীকী ছবি

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি এলাকায় এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ মার্চ) সকালে হিলি সিপি সংলগ্ন একটি চাতালের পাশের গোডাউন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং মরদেহটির পরিচয় শনাক্তে পুলিশ ইতোমধ্যে তদন্ত কার্যক্রম শুরু করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ব্যক্তি গত কয়েকদিন ধরে হিলি এলাকার বিভিন্ন স্থানে একটি হুইলচেয়ারে করে চলাফেরা করতেন। তবে তার পরিচয় সম্পর্কে কেউ নিশ্চিত তথ্য দিতে পারেননি। স্থানীয়রা জানান, তিনি একা চলাফেরা করতেন এবং আশপাশের মানুষের সঙ্গে খুব বেশি মেলামেশা করতেন না। এতে ধারণা করা হচ্ছে, তিনি কোনো ভাসমান বা অসহায় ব্যক্তি হতে পারেন।

বুধবার সকালে হিলি সিপি এলাকার একটি গোডাউনের সামনে ওই ব্যক্তিকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা কাছে গিয়ে দেখেন, তিনি আর জীবিত নেই। বিষয়টি তাৎক্ষণিকভাবে হাকিমপুর থানা পুলিশকে জানানো হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে এবং বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, “উদ্ধার হওয়া মরদেহটির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। আমরা তার নাম-ঠিকানা জানার জন্য আশপাশের এলাকায় খোঁজখবর নিচ্ছি এবং স্থানীয়দের সঙ্গে কথা বলছি।”

আরো পড়ুন...  ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে গলা কেটে হত্যা: গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড

তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে কিছু বলা সম্ভব না হলেও বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।

এদিকে, স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও কৌতূহল দেখা দিয়েছে। হুইলচেয়ারে চলাফেরা করা ওই ব্যক্তি কীভাবে সেখানে এলেন, তার সঙ্গে কোনো অপরাধমূলক ঘটনা জড়িত আছে কি না—এসব বিষয় খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি আশপাশের সিসিটিভি ফুটেজ থাকলে তা পর্যালোচনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানা গেছে।

পুলিশ জানিয়েছে, মরদেহটির পরিচয় নিশ্চিত করতে এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। পরিচয় শনাক্ত হলে এবং ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০