কৌশিক চৌধুরী, হিলি প্রতিনিধি:
২৪ এপ্রিল ২০২৬, ৮:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হিলিতে তীব্র গরমে লোডশেডিং, বিপর্যস্ত জনজীবন

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে তীব্র তাপদাহের সঙ্গে ঘনঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কয়েকদিন ধরে চলা এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষ।

প্রচণ্ড গরমে মাঠে কাজ করা শ্রমিক, রিকশা ও ভ্যানচালকসহ সাধারণ মানুষ চরম কষ্টে দিন পার করছেন। একই সঙ্গে ডায়রিয়া, জ্বর ও হিটস্ট্রোকের মতো রোগে আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে স্থানীয় হাসপাতালে।

দিনাজপুর আবহাওয়া অফিস জানায়, এলাকায় তাপমাত্রা ২৯ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমের তীব্রতা বাড়ায় দিনের বেলায় রাস্তাঘাটে মানুষের চলাচলও কমে গেছে।

স্থানীয় বাসিন্দা আবির হোসেন রাসেল বলেন, “এত গরমে বাইরে বের হওয়াই কষ্টকর। তার ওপর বিদ্যুৎ না থাকায় ঘরেও থাকা যায় না। বিশেষ করে শিশুদের বেশি সমস্যা হচ্ছে।”

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ বাড়ার কথা জানিয়ে স্বজনরা বলেন, গরমে শিশুদের অসুস্থতা বেড়েছে। চিকিৎসকেরা স্যালাইন ও পর্যাপ্ত পানি পানের পরামর্শ দিলেও বিদ্যুৎ বিভ্রাটের কারণে হাসপাতালে সেবাদান ব্যাহত হচ্ছে।

কৃষকরাও পড়েছেন বিপাকে। হরিণা-গুমরা গ্রামের কৃষক সোহেল বাবু জানান, বিদ্যুৎ না থাকায় সেচ কার্যক্রম ব্যাহত হচ্ছে, ফলে ধানসহ বিভিন্ন ফসল ক্ষতির ঝুঁকিতে রয়েছে।

আরো পড়ুন...  নড়াইলে গড়ি চুরির ঘটনায় যুবক গ্রেফতার

ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়েছেন। হিলি বাজারের ওয়্যারিং ও লেদ দোকানি রনি হোসেন বলেন, বিদ্যুৎ না থাকায় সময়মতো কাজ শেষ করা যাচ্ছে না, এতে অর্ডার ডেলিভারিতে সমস্যা হচ্ছে এবং আর্থিক ক্ষতি বাড়ছে।

অটোরিকশা চালক ফারহান মিতুল জানান, লোডশেডিংয়ের কারণে গাড়ি চার্জ দিতে না পারায় আয় কমে গেছে, জীবিকা চালানো কঠিন হয়ে পড়েছে।

হাকিমপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জোনাল কর্মকর্তা মোহাম্মদ সোহরাওয়ার্দী বলেন, উপজেলায় ৭ থেকে ৮ মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র আড়াই থেকে ৩ মেগাওয়াট, যার কারণে লোডশেডিং দিতে হচ্ছে।

দিনাজপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন জানান, তাপমাত্রা আগামী দিনগুলোতেও এমন ওঠানামা করবে এবং দিনের বেলায় গরমের তীব্রতা আরও বাড়তে পারে।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তাত্তহীদ জামান বলেন, গরমে শিশু ও বৃদ্ধরা বেশি আক্রান্ত হচ্ছেন। সবাইকে বেশি করে পানি ও তরল খাবার গ্রহণের পরামর্শ দেওয়া হচ্ছে।

তীব্র তাপদাহ ও বিদ্যুৎ সংকটে হিলির মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলার ভেদুরিয়ায় নদীভাঙন রোধে জুমার নামাজ শেষে বিক্ষোভ, দ্রুত জিও ব্যাগ ফেলার দাবি

শিক্ষাক্ষেত্রে অনন্য স্বীকৃতি: শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন ড. শেখ আসিফ এস. মিজান

বদরগঞ্জে জনগণের সমস্যা তুলে ধরলেন মেজর (অব.) নাসিম, এমপির কাছে উন্নয়ন দাবি

সিরাজগঞ্জে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্টদের নতুন কমিটি গঠন

তীব্র খরায় রাজশাহীতে লিচুর ক্ষতি, ফেটে যাচ্ছে গাছে গাছে ফল

তীব্র গরমের মাঝে স্বস্তির আভাস, ৫ দিনে বৃষ্টি ও তাপমাত্রা কমার পূর্বাভাস

কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: ৪ নম্বর ওয়ার্ডে তারুণ্যের ভরসা মিজানুর রহমান

চট্টগ্রাম বিভাগে বড় দায়িত্বে কক্সবাজারের ইসমাইল

মোরেলগঞ্জে খাল পুনঃখনন উদ্বোধন, জাতীয় স্বার্থে আপোষ নয়: এমপি আব্দুল আলীম

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট উৎপাদনে ফিরল

১০

মহিলাদল নেত্রীর হয়ে প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে কলেজছাত্রী আটক

১১

সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

১২

কালিহাতীতে ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত

১৩

নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযান: ১ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, জরিমানা

১৪

মোরেলগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

১৫

জাতীয় প্রেসক্লাব কর্মচারী ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর মিয়া

১৬

বীরগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

১৭

হিলিতে তীব্র গরমে লোডশেডিং, বিপর্যস্ত জনজীবন

১৮

বিশ্বসাহিত্য কেন্দ্রের অনুদান ব্যবহারে তদন্তের দাবি ড. আসিফ মিজানের

১৯

বাগেরহাটে দখলমুক্ত হলো ‘গোদাড়ার খাল’, বাঁধ অপসারণে স্বস্তি ফিরল এলাকাবাসীর

২০