কৌশিক চৌধুরী, হিলি প্রতিনিধি:
১০ এপ্রিল ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

দিনাজপুরের হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন তার পরিবার ও স্থানীয় বাসিন্দারা। অপহরণের অভিযোগের ১১ দিন পেরিয়ে গেলেও তাকে উদ্ধার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করে এ কর্মসূচিতে অংশ নেন এলাকাবাসী।

শুক্রবার (১০ এপ্রিল) সকাল থেকে হিলি-জয়পুরহাট সড়কের মহিলা কলেজের সামনে এ মানববন্ধন ও অবরোধ শুরু হয়। এতে দিনাজপুর-বগুড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়ে। সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ফলে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে প্রায় দুই ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করেন আন্দোলনকারীরা। এরপর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

অবরোধে অংশ নেওয়া স্থানীয়রা অভিযোগ করেন, গত ৩১ মার্চ মেহের আলীকে পরিকল্পিতভাবে অপহরণ করা হয়েছে। তাদের দাবি, প্রায় সাত বছর আগে বিচ্ছিন্ন হওয়া তার প্রথম স্ত্রী এবং তার ছেলে মিলে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে তাকে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার একটি মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয় বলে জানা যায়।

আরো পড়ুন...  মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

এ ঘটনায় মেহের আলীর বর্তমান স্ত্রী প্রথমে হাকিমপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরবর্তীতে বিষয়টি অপহরণ হিসেবে উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করেন। তবে অভিযোগ দায়েরের পরও এখন পর্যন্ত তাকে উদ্ধার বা অভিযুক্তদের গ্রেপ্তার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন স্বজনরা।

স্থানীয়দের আশঙ্কা, মেহের আলীর সম্পত্তি দখলের উদ্দেশ্যেই এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। তারা দ্রুত মেহের আলীকে উদ্ধার এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

এ বিষয়ে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, মেহের আলীকে তার স্ত্রী একটি মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করেছেন। এ বিষয়ে অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তিনি আরও জানান, আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

পুলিশের আশ্বাসের পর বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সড়কে যান চলাচল পুনরায় শুরু হয়েছে। তবে স্থানীয়দের মধ্যে এখনো উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০