আলীকদম (বান্দরবান) প্রতিনিধি:
৯ মার্চ ২০২৬, ৫:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আলীকদমে বিজিবির ইফতার সামগ্রী বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে বান্দরবানের আলীকদম উপজেলায় অসহায় ও দুঃস্থ পরিবারের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মানবিক সহায়তার অংশ হিসেবে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) স্থানীয় একশত দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে। একই সঙ্গে উপজেলার দুটি মাদ্রাসা ও এতিমখানায় অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

সোমবার (৯ মার্চ ২০২৬) আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী, পদাতিক স্থানীয় দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।

এ সময় প্রায় একশত পরিবারের হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল খেজুর, চিনি, ছোলা, মুড়ি, তেলসহ রমজানে প্রয়োজনীয় বিভিন্ন খাদ্যসামগ্রী। ইফতার সামগ্রী পেয়ে উপকারভোগী পরিবারগুলো বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

একই অনুষ্ঠানে আলীকদম উপজেলার দুটি এতিমখানা ও মাদ্রাসা—আলীকদম আজিজিয়া ফয়জুল উলুম মাদ্রাসা ও এতিমখানা এবং আলীকদম ইসলামিয়া এতিমখানায় অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য উন্নতমানের ইফতার ও সেহরির ব্যবস্থা নিশ্চিত করতে আর্থিক অনুদান প্রদান করা হয়। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের হাতে এই অনুদান তুলে দেওয়া হয়, যাতে এতিম ও শিক্ষার্থীরা রমজান মাসে যথাযথভাবে ইফতার ও সেহরি করতে পারে।

আরো পড়ুন...  বেলকুচিতে চেয়ারম্যান পদে ইমতিয়াজ উদ্দিন

বিজিবি সূত্রে জানা যায়, বর্ডার গার্ড বাংলাদেশ কক্সবাজার রিজিয়নের বান্দরবান সেক্টরের অধীনস্থ আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) দীর্ঘদিন ধরে বাংলাদেশের সর্ব দক্ষিণ-পূর্বাঞ্চলের দুর্গম বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে সতর্ক প্রহরী হিসেবে দায়িত্ব পালন করে আসছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান, মাদকদ্রব্য পাচার, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে বিজিবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

এছাড়াও ‘অপারেশন উত্তরণ’-এর আওতায় দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত স্থানীয় নৃ-গোষ্ঠী সম্প্রদায় ও অসহায় বাঙালি জনগোষ্ঠীর কল্যাণে বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে আলীকদম ব্যাটালিয়ন। এর মধ্যে রয়েছে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান, আর্থিক সহায়তা, খাদ্য ও বস্ত্র বিতরণ, শীতকালীন কম্বল বিতরণ এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান।

বিজিবি কর্মকর্তারা জানান, সীমান্ত রক্ষার পাশাপাশি স্থানীয় জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন এবং পাহাড়ি-বাঙালি সম্প্রীতি সুদৃঢ় করতে বিজিবি নিয়মিতভাবে এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় অনুষ্ঠানে আলীকদম ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট, কোয়ার্টার মাস্টার, বিভিন্ন পদমর্যাদার বিজিবি সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজ অর্থায়নে ভাঙা সড়ক মেরামতে নেমে আলোচনায় নাছির উদ্দীন নাছির

গলাচিপার গোলখালীতে হাজারো পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে চাল বিতরণ

কক্সবাজার জেলা কারাগারের সামনে জলাবদ্ধতা, বৃষ্টির পানিতে ভোগান্তির চরমে

জগন্নাথপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণ, অসহায়দের মাঝে সহায়তা

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কমলগঞ্জে দুই গ্রাম প্লাবিত, ৮০টি বাড়ি পানিতে তলিয়ে

পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ—ঐক্যবদ্ধ উদ্যোগে দেশ গড়ার আহ্বান

তেতুলিয়ায় বালুর নিচে ভয়ংকর আবিষ্কার—মুক্তিযুদ্ধের সময়ের মর্টার শেল উদ্ধার

জনবান্ধব সেবার দৃষ্টান্ত গড়ে ৮ মাসেই বদলি—হোসেনপুরে আলোচনায় এসিল্যান্ড মোহসী মাসনাদ

নতুন কুঁড়িতে স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা

কালবৈশাখীতে লাউয়াছড়া সড়কে গাছ উপড়ে ৪ ঘণ্টা যান চলাচল বন্ধ

১০

সীমান্তে ৫৯ বিজিবির অভিযান, ২৯ চোরাই মোবাইল জব্দ

১১

ঐতিহ্যের শোলাকিয়ায় ১৯৯তম ঈদ জামাত, নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতি

১২

আদমপুরের ইতিহাসে অমর এক নাম: ক্যাপ্টেন মোহাম্মদ ইব্রাহিম

১৩

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে বিপুল মাদকদ্রব্য জব্দ

১৪

কটিয়াদীতে চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

১৫

নাড়ির টানে ঘরে ফেরা শুরু, কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল

১৬

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

১৭

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

১৮

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

১৯

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

২০