মালিকুজ্জামান কাকা, যশোর প্রতিনিধি-
২৬ এপ্রিল ২০২৬, ৪:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উন্নয়নে যশোরে ব্যস্ত দিন প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত

দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ জেলা যশোরে একদিনের রাষ্ট্রীয় সফরে আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনভর ব্যস্ত কর্মসূচিতে থাকছে উন্নয়ন প্রকল্প উদ্বোধন, প্রতিষ্ঠান পরিদর্শন এবং বিশাল জনসভা।

সরকারি সূচি অনুযায়ী, সোমবার সকাল থেকেই শুরু হবে প্রধানমন্ত্রীর কর্মব্যস্ততা। সকাল ১০টা ১৫ মিনিটে যশোর বিমানবন্দরে পৌঁছে তিনি সরাসরি শার্শা উপজেলার উলশী খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধনস্থলে যাবেন। সেখানে আনুষ্ঠানিকভাবে ‘উলশী জিয়া খাল পুনঃখনন’ কর্মসূচির উদ্বোধন করবেন তিনি।

এরপর দুপুরে যশোর মেডিকেল কলেজ প্রাঙ্গণে প্রস্তাবিত ৫০০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। উন্নত স্বাস্থ্যসেবা সম্প্রসারণে এই প্রকল্পকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

দিনের পরবর্তী অংশে প্রধানমন্ত্রী যশোর ইনস্টিটিউট ও পাবলিক লাইব্রেরি পরিদর্শন করবেন। সেখানে শিক্ষা ও সাংস্কৃতিক উন্নয়ন নিয়ে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময়ের কথা রয়েছে।

বিকেলে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি। জনসভাকে কেন্দ্র করে পুরো শহর ও আশপাশের এলাকায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। রাজনৈতিক কর্মী ও সাধারণ মানুষের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

আরো পড়ুন...  তথ্যমন্ত্রীর সঙ্গে সোমালিয়ার বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ

যশোর জেলা বিএনপি ও অঙ্গসংগঠনগুলো জানিয়েছে, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে শহরজুড়ে সাজসজ্জা ও প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দলীয় নেতাকর্মীরা আশা করছেন, এই সফর যশোরের উন্নয়ন অগ্রযাত্রায় নতুন অধ্যায় যোগ করবে।

প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী সন্ধ্যায় তিনি ঢাকার উদ্দেশ্যে যশোর ত্যাগ করবেন।

উন্নয়ন প্রকল্প, অবকাঠামো অগ্রগতি ও রাজনৈতিক কর্মসূচি—সব মিলিয়ে যশোরে এই একদিনকে ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা ও আগ্রহ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১০

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১১

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১২

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৩

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৪

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

১৫

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

১৭

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১৮

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

১৯

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

২০