মো: মুকিম উদ্দিন, জগন্নাথপুর প্রতিনিধি
৪ ফেব্রুয়ারী ২০২৬, ৯:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কলকলিয়ায় বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

সুনামগঞ্জ–৩ (জগন্নাথপুর–শান্তিগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদকে বিজয়ী করার লক্ষ্যে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ উঠান বৈঠক রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামের বাসিন্দা, যুক্তরাজ্য বিএনপির সেন্ট্রালবন শাখার সাংগঠনিক সম্পাদক দেওয়ান শেরন উদ্দিনের নিজ বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দেওয়ান আব্দুল খালিক এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলকলিয়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক উজ্জল আহমদ।

উঠান বৈঠকের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফাহিম আহমদ। এরপর পর্যায়ক্রমে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য প্রদান করেন।

বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সেন্ট্রালবন শাখার সাংগঠনিক সম্পাদক দেওয়ান শেরন উদ্দিন, আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুল আলম মাছুম কোরেশি, কলকলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আখলাকুল আম্বিয়া জিতু, যুক্তরাজ্য বিএনপি নেতা আবুল হোসেন আকাশ, যুক্তরাজ্য বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী আরিফ, স্পেন প্রবাসী বিএনপি নেতা আলী আসকর, পর্তুগাল বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুজ্জামান জামান, সিলেট মহানগর বিএনপি নেতা জাবেদ আলম কোরেশী, কলকলিয়া ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি ছালেহ আহমদ সালেহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য জুনেদ আহমদ, সিলেট মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা জুনাইদ আহমদ জুনাইদ, কলকলিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপি নেতা সালাউদ্দিন কাদের, জগন্নাথপুর উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মতিউর রহমানসহ আরও অনেকে।

আরো পড়ুন...  জগন্নাথপুরে নবাগত ইউএনও–সাংবাদিক মতবিনিময়

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, মোহাম্মদ কয়ছর আহমেদ একজন পরীক্ষিত, জনবান্ধব ও ত্যাগী নেতা। দীর্ঘদিন ধরে তিনি এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকেছেন এবং দলের দুঃসময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁকে বিজয়ী করার মাধ্যমে এলাকায় উন্নয়ন, ন্যায়বিচার ও গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব হবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

তাঁরা আরও বলেন, জনগণের সরাসরি ভোটে নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠাই বিএনপির মূল লক্ষ্য। এজন্য ধানের শীষ প্রতীকের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করার আহ্বান জানানো হয়। উঠান বৈঠক থেকে ঘরে ঘরে গিয়ে বিএনপির বার্তা পৌঁছে দেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

উঠান বৈঠকে শ্রীধরপাশা গ্রামের সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। নারী-পুরুষ নির্বিশেষে নানা বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। বৈঠককে কেন্দ্র করে এলাকায় এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়, যা স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা যোগায়।

শেষে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে সবাইকে সংগঠিতভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে উঠান বৈঠকের সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১০

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১১

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১২

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৩

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৪

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

১৫

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

১৭

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১৮

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

১৯

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

২০