মুহাম্মদ কাইসার হামিদ, (কুলিয়ারচর) প্রতিনিধি,
২৩ এপ্রিল ২০২৬, ৬:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কুলিয়ারচরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন

কিশোরগঞ্জের কুলিয়ারচরে “জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬” উপলক্ষে আলোচনা সভা ও সচেতনতামূলক র‍্যালির মাধ্যমে কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ আয়োজন করা হয়।

“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মর্জিনা আক্তার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মোহাম্মদ মাসুদ রানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবা সিদ্দিকী এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা।

আলোচনা সভায় প্রধান অতিথি মো. ইয়াসিন খন্দকার বলেন, একটি সুস্থ ও সবল জাতি গঠনে পুষ্টিকর খাদ্যের কোনো বিকল্প নেই। তিনি বিশেষ করে শিশু ও গর্ভবতী মায়েদের পুষ্টি নিশ্চিত করতে সকলকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

বক্তারা বলেন, পুষ্টিহীনতা দূরীকরণে সুষম খাদ্য গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের বিভিন্ন উদ্যোগের মাধ্যমে পুষ্টি সচেতনতা বাড়ানো এবং জনগণের মধ্যে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

আরো পড়ুন...  ইমন হত্যার বিচারের দাবিতে হোসেনপুর উত্তাল, ৩ ঘণ্টা সড়ক অবরোধ

অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আলোচনা সভার আগে উপজেলা চত্বরে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়, যা পুষ্টি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির পেনাল্টিতে আর্জেন্টিনার লিড দ্বিগুণ, আইসল্যান্ডের বিপক্ষে দাপট

কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনে কিশোরগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

রাতের মধ্যে বজ্রবৃষ্টির সতর্কতা, যেসব জেলায় ঝড়ো হাওয়ার সম্ভাবনা

শাবনূর–পূর্ণিমা সম্পর্ক নিয়ে আলোচনায় নতুন মোড়: “আমাদের দা-কুড়াল সম্পর্ক না”

বাগেরহাটে জাইমা রহমানের ছবি ব্যবহার করে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

মহাসড়কের পাশে যুবকের মরদেহ, আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছেন সঙ্গী

বিশ্ব পরিবেশ দিবসে রামপালে বর্ণাঢ্য আয়োজন: বৃক্ষরোপণ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

রামপালে সরকারি খাল দখল করে মাছ চাষের অভিযোগ, পানি প্রবাহ বন্ধের আশঙ্কা

রাস্তা থেকে যুবককে তুলে নিয়ে কিশোরী মেয়ের সঙ্গে জোরপূর্বক বিয়ের অভিযোগ

গোপালপুর ইউনিয়নে ভোটারদের দ্বারে দ্বারে তরুণ চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান

১০

জগন্নাথপুরে আত্ম-কর্মসংস্থান প্রশিক্ষণ একাডেমির সনদপত্র ও পুরস্কার বিতরণ

১১

পটিয়ায় প্রেস ক্লাব দখলচেষ্টার অভিযোগ, বহিরাগতদের নিয়ে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা

১২

গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বাড়াতে মোরেলগঞ্জে কর্মশালা অনুষ্ঠিত

১৩

নদীভাঙন-দুর্যোগের সাক্ষী থেকে উপকূল রক্ষার কণ্ঠস্বর

১৪

মাগুরা কারাগারে ব্যতিক্রমী স্বাস্থ্যসেবা কর্মসূচি

১৫

উলিপুর বাইপাস সড়ক নকশা বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন

১৬

প্রথম প্রেম কেন ভোলা যায় না?

১৭

মোবাইলেই দেখুন বিশ্বকাপের সব ম্যাচ

১৮

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা লাগিয়ে পালালেন ছাত্রদল নেতা

১৯

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলায় সাভারে যুবলীগ নেতা সেলিম রেজা গ্রেফতার

২০