নিজেস্ব প্রতিনিধি
১ মে ২০২৬, ৮:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কোডেক সংলাপে মোরেলগঞ্জের সমস্যা উন্মোচন, সমাধানে মাঠে নামছে কমিটি

বাগেরহাটের মোরেলগঞ্জ সদর ইউনিয়নে স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানের লক্ষ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা কোডেকের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ সংলাপ অনুষ্ঠিত হয়েছে। অংশগ্রহণমূলক এই সংলাপে ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল ১১টায় মোরেলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত এ সংলাপ কোডেকের ‘এনগেজ’ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হয়। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং নেটজস বাংলাদেশ-এর কারিগরি সহায়তায় আয়োজিত এই কর্মসূচিতে ইউনিয়ন পরিষদের সচিব, ওয়ার্ড সদস্যবৃন্দ এবং স্থানীয় সিএসও সদস্যরা অংশগ্রহণ করেন।

সংলাপটি পরিচালনা ও সমন্বয়ের দায়িত্বে ছিলেন কোডেকের এরিয়া অফিসার অজিফা নীলা এবং ফিল্ড ফ্যাসিলিটেটর তানিয়া মাহবুবা। আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে তুলে ধরেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল নিরাপদ পানি ও স্যানিটেশন সংকট, রাস্তা সংস্কারের প্রয়োজনীয়তা, নতুন ল্যাম্পপোস্ট স্থাপন এবং পুরাতন ল্যাম্পপোস্ট সংস্কারের বিষয়।

সংলাপে আলোচিত সমস্যাগুলোর সমাধান নিশ্চিত করতে পৃথক পৃথক কমিটি গঠন করা হয়। এসব কমিটির মাধ্যমে সিএসও সদস্যদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছে, যাতে তারা নির্ধারিত খাতে সক্রিয়ভাবে কাজ করে দ্রুত সমাধান বাস্তবায়ন করতে পারেন।

আরো পড়ুন...  মোরেলগঞ্জে ইউপি সদস্য প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

উপস্থিত অতিথিরা সংলাপটিকে একটি সময়োপযোগী ও ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, গঠিত কমিটিগুলো সক্রিয় থাকলে স্থানীয় সমস্যাগুলোর দ্রুত সমাধান সম্ভব হবে। একই সঙ্গে তারা এই উদ্যোগে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সংলাপে ১৬ জন নারী ও ১৩ জন পুরুষসহ মোট ২৯ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন, যা স্থানীয় পর্যায়ে নারী-পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করার একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১০

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১১

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১২

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৩

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৪

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

১৫

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

১৭

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১৮

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

১৯

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

২০