এইচ এম নাসির উদ্দীন , ঝালকাঠি প্রতিনিধি
২৮ জানুয়ারী ২০২৬, ৫:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার চিকিৎসা ইস্যুতে শেখ হাসিনার সমালোচনা, ঝালকাঠিতে জামালের গণসংযোগ

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে অতীতের ঘটনাপ্রবাহ তুলে ধরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তীব্র সমালোচনা করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক ও ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ রফিকুল ইসলাম জামাল।

বুধবার সকাল থেকে রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলায় গণসংযোগ শেষে কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া হক্কোননুর দরবার শরীফ মাঠে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোঃ রফিকুল ইসলাম জামাল বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন, তখন আমরা দলের পক্ষ থেকে শেখ হাসিনার কাছে তাঁর চিকিৎসার জন্য অনুরোধ জানিয়েছিলাম। কিন্তু তিনি সেই মানবিক আবেদনেও সাড়া দেননি।”

তিনি আরও বলেন, “পরবর্তীতে দেশনেত্রীর আপন ভাই-বোনরাও ব্যক্তিগতভাবে দরখাস্ত করেছিলেন, তবুও অনুমতি দেওয়া হয়নি।”

তিনি অভিযোগ করে বলেন, “অথচ ওই সময় দেশের এমপি-মন্ত্রীরা সামান্য ঠান্ডা-জ্বর হলেই লন্ডন, ভারত কিংবা শ্রীলঙ্কায় গিয়ে চিকিৎসা করিয়েছেন। এটি ছিল চরম বৈষম্য ও অমানবিক আচরণের বহিঃপ্রকাশ।”

উঠান বৈঠকে সভাপতিত্ব করেন হক্কোননুর দরবার শরীফের পীর সাহেব আলহাজ মঞ্জিল মোর্শেদ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন, মোহাম্মদ মেহেদী হাসান সোহাগ, স্বেচ্ছাসেবক দলের রাজাপুর উপজেলা আহ্বায়ক বাবু, রতন দেবনাথ, কাঁঠালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম, সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন কবির, সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আরো পড়ুন...  ঝালকাঠিতে সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের কাছে পৌঁছাতে নেতাকর্মীদের রাস্তায় রাস্তায় ঘুরে সেলফি তোলার রাজনীতি পরিহার করে ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে ভোট চাওয়ার আহ্বান জানান। তারা বলেন, “জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগই বিজয়ের প্রধান চাবিকাঠি।”

উঠান বৈঠক শেষে এক উল্লেখযোগ্য রাজনৈতিক ঘটনায় শতাধিক আওয়ামী লীগের নেতা-কর্মী প্রধান অতিথি মোঃ রফিকুল ইসলাম জামালের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেন। এ সময় নবাগত নেতাকর্মীরা বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সমগ্র অনুষ্ঠানজুড়ে স্থানীয় জনগণের ব্যাপক উপস্থিতি ও অংশগ্রহণ লক্ষ্য করা যায়, যা বিএনপির প্রার্থীর পক্ষে ইতিবাচক বার্তা বহন করছে বলে মন্তব্য করেন উপস্থিত রাজনৈতিক বিশ্লেষকরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১০

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১১

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১২

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৩

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৪

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

১৫

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

১৭

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১৮

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

১৯

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

২০