খুবি প্রতিনিধি:
১৯ জানুয়ারী ২০২৬, ১:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুবিতে প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম প্রত্যক্ষ করলেন উপ-উপাচার্য

খুবিতে প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম প্রত্যক্ষ করলেন উপ-উপাচার্য
খুবিতে প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম প্রত্যক্ষ করলেন উপ-উপাচার্য | ছবি: দৈনিক ইতিহাস

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক ও স্নাতক (সম্মান) প্রথম বর্ষে অপেক্ষমান তালিকা থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের মাইকেল মধুসূদন দত্ত অতিথি ভবনে এ ভর্তি কার্যক্রম শুরু হলে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে পুরো পরিবেশ প্রাণবন্ত হয়ে ওঠে।

সকালে সরেজমিনে ভর্তি কার্যক্রম পরিদর্শন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। এ সময় তিনি ভর্তি হতে আসা শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের সঙ্গে কথা বলেন এবং ভর্তি প্রক্রিয়ার বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে উপ-উপাচার্য বলেন, “শিক্ষার্থীদের ভোগান্তি কমিয়ে স্বচ্ছ, সুশৃঙ্খল ও সময়োপযোগীভাবে ভর্তি কার্যক্রম সম্পন্ন করাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রধান লক্ষ্য।” তিনি ভর্তি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতাও কামনা করেন।

উল্লেখ্য, অপেক্ষমান তালিকা থেকে ভর্তি কার্যক্রম চলাকালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনীয় সকল প্রশাসনিক ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Facebook Comments Box
আরো পড়ুন...  খুবিতে তিন দিনের বৈশাখী আয়োজন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০