খুবি প্রতিনিধি
৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুবির ‘ভৈরবী’র ৩৩ সদস্যের কার্যকরী কমিটি–২০২৬ ঘোষণা

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) জনপ্রিয় গানের সংগঠন ‘ভৈরবী’–এর ৩৩ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি–২০২৬ ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে প্রধান সমন্বয়ক হিসেবে মনোনীত হয়েছেন ইংলিশ ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. রেজোয়ানুল হক রাদ এবং সহ-প্রধান সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন ড্রয়িং অ্যান্ড পেইন্টিং ডিসিপ্লিনের একই বর্ষের শিক্ষার্থী কৌশিক সাহা।

নতুন কার্যকরী কমিটিতে আরও যাঁরা দায়িত্ব পেয়েছেন— সমন্বয় সচিব রাহুল সরকার, সহ-সমন্বয় সচিব হাবিবুল্লাহ খান ও প্রমা সাহা; সাংগঠনিক সম্পাদক তন্বী আক্তার ও মাহবুবুর রহমান আকাশ, সহ-সাংগঠনিক সম্পাদক নিহার রঞ্জন মুখার্জি; অর্থ সমন্বয়ক সাজিয়া মাহিন মিথী, সহ-অর্থ সমন্বয়ক প্রমা বনিক ও পূজা বসু; দপ্তর সমন্বয়ক অমিত দাশ ও সাদিয়া ইসলাম, সহ-দপ্তর সমন্বয়ক মো. রাফিন মাহফুজ; প্রচার সমন্বয়ক সায়ন্তনী সরকার শিখী ও বাহারুল ইসলাম, সহ-প্রচার সমন্বয়ক মংহ্লাশিং মারমা; সাংস্কৃতিক সমন্বয়ক প্রনব সরকার ও আসিবুর রহমান সাইব, সহ-সাংস্কৃতিক সম্পাদক সাংপু চাকমা; তথ্য ও যোগাযোগ সমন্বয়ক আসিবুর রহমান সিফাত ও মো. মোনায়েম খান সজীব, সহ-তথ্য ও যোগাযোগ সমন্বয়ক তৃশা সরকার।

এছাড়া নির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন সুদীপ্ত সাহা দীপ, গৌরব ঘোষ, তনুশ্রী মজুমদার, শুভদীপ গোলদার, প্রজ্ঞা হক এবং তাসমিয়া হাসান।

আরো পড়ুন...  খুবিতে মেসডা’র নতুন নেতৃত্ব ঘোষণা: সভাপতি তানভীর, সাধারণ সম্পাদক রাফিউল

নবনিযুক্ত প্রধান সমন্বয়ক মো. রেজোয়ানুল হক রাদ বলেন, “ভৈরবী আমার কাছে শুধু একটি সাংস্কৃতিক সংগঠন নয়, এটি আবেগ, শৃঙ্খলা ও সৃষ্টিশীলতার এক অনন্য পরিবার। প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়ে আমি কৃতজ্ঞ। সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টা, সিনিয়রদের অভিজ্ঞতা ও নবীনদের উদ্যমকে কাজে লাগিয়ে ভৈরবীকে আরও সুসংগঠিত ও শক্তিশালী একটি সাংস্কৃতিক প্ল্যাটফর্মে রূপ দিতে চাই।”

তিনি আরও বলেন, “ভৈরবী’র কার্যকরী কমিটি–২০২৬ সাংস্কৃতিক চর্চাকে আরও গতিশীল ও অন্তর্ভুক্তিমূলক করতে কাজ করবে। নিয়মিত সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি মৌসুমি ও বিশেষ দিবসভিত্তিক অনুষ্ঠান, সদস্যদের জন্য কর্মশালা ও প্রশিক্ষণ কার্যক্রম, আন্তঃসংগঠন সাংস্কৃতিক বিনিময় এবং মানবিক ও সামাজিক উদ্যোগে সক্রিয় অংশগ্রহণ আমাদের অগ্রাধিকার থাকবে। একই সঙ্গে ডিজিটাল প্ল্যাটফর্মে ভৈরবীর কার্যক্রম আরও জোরালোভাবে তুলে ধরার পরিকল্পনাও রয়েছে।”

নতুন কমিটি বিশ্বাস করে, সাংস্কৃতিক চর্চা কেবল বিনোদনের মাধ্যম নয়; বরং মানবিক মূল্যবোধ, সহমর্মিতা ও সৃজনশীল চিন্তার বিকাশে এটি একটি শক্তিশালী হাতিয়ার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০