মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে পিস্তল ও গুলিসহ একজনকে আটক করেছে র‍্যাব-৫

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ১০ রাউন্ড গুলিসহ একজনকে আটক করেছে র‍্যাব-৫।

র‍্যাব-৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিকেল ৫টা ৪০ মিনিটে সিপিসি-১ এর একটি আভিযানিক দল শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের পারচৌকা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে পারচৌকা দক্ষিণপাড়া গ্রামের একটি আমবাগানে সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে প্রায় ৮ ইঞ্চি লম্বা একটি দেশীয়ভাবে তৈরি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন এবং ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‍্যাব।

উদ্ধারকৃত অস্ত্র ও গুলিসহ আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

র‍্যাব-৫ আরও জানায়, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অবৈধ অস্ত্র ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
আরো পড়ুন...  পানছড়িতে খালেদা জিয়ার স্মরণ সভা ও দোয়া মাহফিল

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোল্লাহাটে আইন-শৃঙ্খলা সভা: অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের আহ্বান

খুবি সাংবাদিক সমিতির নির্বাচনে ইব্রাহিম সভাপতি ও নাহিদ সাধারণ সম্পাদক নির্বাচিত

৮০ কিমি বেগে কালবৈশাখী ঝড়ের শঙ্কা, দেশের একাধিক অঞ্চলে সতর্কতা জারি

ভারী বৃষ্টিতে হাতিয়ায় বোরো ধানের ব্যাপক ক্ষতি, পানিতে ভাসছে কৃষকের স্বপ্ন

চাঁপাইনবাবগঞ্জে পিস্তল ও গুলিসহ একজনকে আটক করেছে র‍্যাব-৫

মহানন্দা সেতুর টোল বাতিলের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

কালিয়াকৈরে স্কুলছাত্রীদের ইভটিজিং: যুবককে ২ দিনের কারাদণ্ড

কুড়িগ্রামে জামাইকে পিটিয়ে হত্যা: স্ত্রী ও শ্যালক গাজীপুরে র‌্যাবের হাতে গ্রেফতার

গলাচিপায় বিএনপির ইউনিয়ন কার্যালয়ের উদ্বোধন: নতুন উদ্দীপনায় রাজনীতিতে নতুন অধ্যায়

এক হাসিতে বদলে গেল জীবন: ট্রাকের হেলপার থেকে স্কুলের ছাত্র অরুণ কুমার

১০

মধ্যপ্রাচ্য উত্তেজনার মধ্যে ইসরায়েলকে ৬,৫০০ টন সামরিক সরঞ্জাম দিল যুক্তরাষ্ট্র

১১

হাকিমপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ৩০ দফা দাবিতে লিফলেট বিতরণ

১২

জামালপুরে যুবদের দক্ষতা বৃদ্ধি ও জেন্ডার সমতা বিষয়ক দিনব্যাপী ইন্টারেক্টিভ সেশন অনুষ্ঠিত

১৩

শ্যামনগরে ৭৭টি পানির ট্যাংক বিতরণ: উপকূলীয় পানিসংকট মোকাবিলায় উদ্যোগ

১৪

সাদা অ্যাপ্রোনের আড়ালে বাণিজ্য: চিকিৎসা, প্রতারণা ও রোগীর আর্তনাদ

১৫

ভাতা বাণিজ্যের অভিযোগ অস্বীকার, মহিপুরে ইউপি সদস্য মিনারার প্রতিবাদ

১৬

কম পরিমাপে তেল বিক্রি, কুড়িগ্রামে ফিলিং স্টেশনকে আড়াই লাখ টাকা জরিমানা

১৭

কুড়িগ্রাম সীমান্তে অভিযানে ৩৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ

১৮

মোংলায় মার্কেটে ভয়াবহ আগুন, দিশেহারা ব্যবসায়ীরা

১৯

জগন্নাথপুরে কৃষকদের ধান শুকাতে সরকারি স্থাপনা ব্যবহারের অনুমতি দিলেন ইউএনও

২০