মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি-
১৮ মে ২০২৬, ৪:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, জব্দ ১৪ ভারতীয় গরু ও ৩৫ বোতল মদ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে ৫৩ বিজিবি।

সোমবার (১৮ মে) রাত ১টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) আওতাধীন মনোহরপুর, মাসুদপুর, জহুরপুর, বাখেরআলী, ফরিদপুর ও মনাকষা বিওপির সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।

বিজিবি সূত্র জানায়, শিবগঞ্জ উপজেলার মনোহরপুর গ্রাম থেকে ৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৫২ হাজার ৫০০ টাকা। এছাড়া সদর উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে ১৪টি ভারতীয় গরু জব্দ করা হয়েছে। জব্দকৃত গরুগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ৩৫ লাখ টাকা।

৫৩ বিজিবির তথ্যমতে, চলতি মে মাসে এখন পর্যন্ত তাদের অভিযানে মোট ৩৩টি ভারতীয় গরু ও ৯৮ বোতল মদ জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৭২ লাখ ৮৭ হাজার টাকা।

জব্দকৃত মদ শিবগঞ্জ থানায় এবং গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি বলেন, “আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সীমান্ত এলাকায় গরু ও মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

Facebook Comments Box
আরো পড়ুন...  গোমস্তাপুরে কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১০

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১১

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১২

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৩

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৪

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

১৫

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

১৭

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১৮

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

১৯

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

২০