মোঃ ইয়াছিন ভুঁইয়া
৪ ফেব্রুয়ারী ২০২৬, ৯:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চৌদ্দগ্রামে নির্বাচনী সহিংসতা নয়, শান্তিই হোক শেষ কথা

চৌদ্দগ্রাম

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথ, গুণবতী ও আলকরা ইউনিয়নে নির্বাচনী সহিংসতা ও সংঘর্ষের খবর অনলাইন নিউজ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি পর্যায়ক্রমে পুরো উপজেলায় বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। ইসলাম শান্তির ধর্ম—মারামারি, কাটাকাটি, ভাঙচুর ও সহিংসতা কোনোভাবেই কাম্য নয়।

আপনি যে দলই করুন না কেন, মনে রাখতে হবে—আজ যাকে এমপি বানাতে গিয়ে আপনি সংঘাতে জড়াচ্ছেন, তিনি এমপি হওয়ার পর আপনার খোঁজ নেবেন না, আপনার নিরাপত্তাও নিশ্চিত করবেন না। অথচ যিনি আঘাতপ্রাপ্ত হচ্ছেন, তিনি সুযোগ পেলে সেই আঘাতের দাঁতভাঙা জবাব দেওয়ার অপেক্ষায় থাকবেন। এভাবেই একে একে প্রতিশোধের চক্র চলতে থাকে—ধরা, মারা, কাটাকাটি, কেন্দ্র দখল—সবই যেন ক্ষমতার লড়াইয়ে সাধারণ মানুষের জীবন নিয়ে খেলা।

আমরা অতীত থেকে দেখে আসছি—এক সময় যাদের মনে করা হতো অপ্রতিরোধ্য, অনেক এমপি-মন্ত্রী আজ অস্তিত্বহীন, অজানা পথে আত্মগোপনে। একসময় যাদের চিরস্থায়ী মনে হয়েছিল, কালের বিবর্তনে তাদের পরিণতি সবাই দেখেছে। সেখান থেকে অন্তত শিক্ষা নেওয়া উচিত। তাহলে কেন এই শান্তির জনপদ চৌদ্দগ্রামকে অশান্তির পথে ঠেলে দেওয়া হচ্ছে?

আরো পড়ুন...  কালিয়াদহ বিলে অভিযানে বিপুল পরিমাণ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ

একটু ভেবে দেখুন—আপনি যাকে আঘাত করছেন, শুধু তাকেই নয়; তার পরিবারকে, তার বাড়িকে, তার বৃদ্ধ মা–বাবাকেও আঘাত করছেন। আগামীকাল যদি ঠিক একইভাবে আপনার বাড়িতে, আপনার মা কিংবা আপনার আত্মীয়-স্বজনের ওপর হামলা হয়, তখন আপনি কী করবেন? আপনি যেমন প্রতিশোধ নিতে চাইবেন, ঠিক তেমনি আজ যাদের ওপর আপনি হামলা করছেন, তারাও সেই সুযোগের অপেক্ষায় থাকবে।

তাহলে কেন অন্যায় করে নিজের ঘরছাড়া হওয়ার পথ তৈরি করবেন? কেন শান্তির চৌদ্দগ্রামকে অশান্ত করবেন? মনে রাখতে হবে—অন্যায় করে যে, আর অন্যায় সহে যে—উভয়ই অপরাধী।

আসুন, আমরা এক ছাদের নিচে বসবাস করি। আগামী ১২ ফেব্রুয়ারি আপনার ইচ্ছামতো, আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিন। অন্যায় থেকে বিরত থাকি। কেউ অপরাধ করলে প্রশাসনকে জানাই। নিজের হাতে আইন তুলে নেওয়া থেকে বিরত থাকি। আইন চলুক আইনের গতিতে।

আমরা জাতি হিসেবে আশা করি, নির্বাচনের আগে যেসব ইউনিয়ন ঝুঁকিপূর্ণ বা সংবেদনশীল হিসেবে চিহ্নিত, প্রশাসন সেগুলোর প্রতি বিশেষ নজর দেবে। আগামী ১২ তারিখ পর্যন্ত কোনো সহিংসতা হবে না—এই প্রত্যাশায় একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সামাজিকভাবে বসবাস করি।

আরো পড়ুন...  ঘাটাইলে পুলিশের পৃথক অভিযানে ৪ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ৪০টি মাদক ট্যাবলেট

সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করুন। শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে সবাই সহযোগিতা করি। আগামীর বাংলাদেশ হোক সংঘাতমুক্ত বাংলাদেশ।

একটি কথা মনে রাখবেন—কোনো এমপি বা মন্ত্রীর ভাই মারা যাবে না। মরবো আমি আর আপনি। আর তারা বহাল তবিয়তেই থাকবে। তাই কোনো অবস্থাতেই এই সুযোগ দেওয়া যাবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের বীরদের আগমনে এনসিপির পথসভা

সীমান্তজুড়ে মাদক উৎপাদনের অভিযোগ, যুবসমাজকে রক্ষায় কঠোর পদক্ষেপের আহ্বান এমপি নাসের রহমানের

জনগণের সেবাই যার অঙ্গীকার: গোলখালীর ৮ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হাফেজ মো. সাইদুল ইসলাম

বন্যা দুর্গতদের সহায়তায় আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ

লিডস ইউনিভার্সিটি থেকে সর্বোচ্চ সম্মানে স্নাতক বিশ্বনাথের ইছমাইল উদ্দিন

কমলগঞ্জে কমলাগাছ কাটার ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন

মোরেলগঞ্জের স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি সাময়িক বরখাস্ত

মোরেলগঞ্জ ফাউন্ডেশন ঢাকার সাধারণ সম্পাদক নির্বাচিত সোহাগ

পঞ্চগড়ের প্রবীণ সাংবাদিক আবু তাহের আনসারী আর নেই

বর্ণাঢ্য আয়োজনে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০

সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত

১১

একই পরিবারের ১১ জন্মান্ধ সদস্যের পাশে এমপি নাসের রহমান, দিলেন আর্থিক সহায়তা ও চিকিৎসার আশ্বাস

১২

ঘাটাইলে পুলিশের পৃথক অভিযানে ৪ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ৪০টি মাদক ট্যাবলেট

১৩

মোরেলগঞ্জ হাসপাতালে ২৯ লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ: স্বাস্থ্যমন্ত্রীর পরদিনই বিভাগীয় পরিচালকের পরিদর্শন

১৪

কোরআন ও হাদিসের আলোকে ইসলামী দাওয়াতের গুরুত্ব

১৫

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তনের অভিযোগ, লোহাগড়ায় জমি নিয়ে উত্তেজনা

১৬

বীরগঞ্জের ভোগনগর ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা

১৭

চার বিয়ে সুন্নত? নাকি সমাজের সবচেয়ে বড় ধর্মীয় বিভ্রান্তি

১৮

আগুনে পুড়ে যাওয়া পরিবারের পাশে কেয়ার বাংলাদেশ, রিলিফ প্যাক বিতরণ

১৯

রামপালে খানজাহান আলী বিমানবন্দর নির্মাণে সম্ভাব্যতা যাচাই, পরিদর্শনে চীনা প্রতিনিধিদল

২০