আল আমিন, জয়পুরহাট প্রতিনিধি 
৩১ জানুয়ারি ২০২৬, ২:০৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ধানের শীষের পক্ষে পাঁচবিবিতে জনজোয়ার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাট-১ (পাঁচবিবি–আক্কেলপুর–কালাই) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মাসুদ রানা প্রধানকে বিজয়ী করতে মাঠে নেমেছেন দলীয় নেতাকর্মীরা। এরই ধারাবাহিকতায় পাঁচবিবি পৌরসভায় অনুষ্ঠিত হয়েছে এক ঐতিহাসিক ও বিশাল গণমিছিল।

শুক্রবার বিকেলে পাঁচবিবি পৌর শহরে আয়োজিত এ গণমিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে উপজেলার আটটি ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত প্রায় ১০ হাজারেরও বেশি নারী-পুরুষ নেতাকর্মী অংশগ্রহণ করেন। ব্যাপক জনসমাগম, স্লোগান ও ব্যানার-ফেস্টুনে পুরো পৌর শহর উৎসবমুখর হয়ে ওঠে।

গণমিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মাসুদ রানা প্রধান।

প্রধান অতিথির বক্তব্যে মাসুদ রানা প্রধান বলেন,
“আজকের এই গণমিছিল প্রমাণ করে জয়পুরহাট-১ আসনের মানুষ পরিবর্তন চায়। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে, গণতন্ত্র পুনরুদ্ধার করতে এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব জনগণের হাতে তুলে দিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে।”

আরো পড়ুন...  বাগেরহাটে অফিসে ডেকে স্বর্ণ ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, বিএনপি নেতা অভিযুক্ত

সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাসাস কমিটির সমন্বয়ক, ভাস্কর ও সংগীত শিল্পী এম আই মিঠু, জেলা কৃষক দলের আহ্বায়ক মঞ্জুরে মওলা পলাশ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবু তাহের ও রেজাউল করিম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসম সামছুল আরেফিন চৌধুরী আবু, পৌর বিএনপির সাবেক সম্পাদক সাইফুল ইসলাম পিন্টু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট, জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান আনিস, উপজেলা যুবদলের নেতা নয়ন প্রধান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল হোসেন আপেল, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাব্বিউল ইসলাম রকি, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাসানুর রহমান রাব্বিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

সমাবেশে বক্তারা বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জয়পুরহাট-১ আসনে ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না। আগামী দিনগুলোতে আরও জোরালো গণসংযোগ, সভা-সমাবেশ ও শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছানোর প্রত্যয় ব্যক্ত করেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০