মোঃ আহসান হাবীব সুমন ও গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২৬, ৯:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জামালপুরে যুবদের দক্ষতা বৃদ্ধি ও জেন্ডার সমতা বিষয়ক দিনব্যাপী ইন্টারেক্টিভ সেশন অনুষ্ঠিত

জামালপুরে সূর্য তোরণ যুব সমাজ সেবা সংস্থার (STJSS) উদ্যোগে “ইয়ুথ ফর ইকুয়ালিটি” প্রকল্পের আওতায় যুব ও যুবনারীদের নিয়ে অন্তর্ভুক্তিমূলক ইন্টারেক্টিভ সক্ষমতা বৃদ্ধিমূলক একটি দিনব্যাপী সেশন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০টায় জামালপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যুব প্রশিক্ষণ কেন্দ্রে এ আয়োজন করা হয়। তরুণদের দক্ষতা উন্নয়ন, জেন্ডার সমতা প্রতিষ্ঠা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই সেশনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সূর্য তোরণ যুব সমাজ সেবা সংস্থার নির্বাহী পরিচালক মোঃ খোরশেদ আলম সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জামালপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফরিদুজ্জামান খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব প্রশিক্ষণ কেন্দ্রের সিনিয়র ইন্সট্রাক্টর ফিরোজ আহমেদ এবং সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে)-এর নির্বাহী পরিচালক মোঃ এনামুল হক। তারা দিনব্যাপী সেশনে অংশগ্রহণকারীদের সঙ্গে জেন্ডার বৈষম্য, নারীর অধিকার এবং সামাজিক সহিংসতা প্রতিরোধ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর যৌথ বাস্তবায়নে এবং নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহযোগিতায় “সমতায় তারুণ্য: ইয়ুথ ফর ইকুয়ালিটি” প্রকল্পের অধীনে এই কার্যক্রম পরিচালিত হয়।

আরো পড়ুন...  তারেক রহমানের আগমন উপলক্ষে দিনাজপুর জেলা বিএনপির জরুরি প্রস্তুতি সভা

দিনব্যাপী প্রশিক্ষণে ৪০ জন যুব-যুবনারী অংশগ্রহণ করেন। এখানে সামাজিক বৈষম্য দূরীকরণ, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, ডিজিটাল নিরাপত্তা, মিডিয়া সাক্ষরতা এবং অ্যাডভোকেসি দক্ষতা উন্নয়নের ওপর প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রধান অতিথি ফরিদুজ্জামান খান বলেন, এই ধরনের উদ্যোগ তরুণদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, সমাজে বিদ্যমান কুসংস্কার ও জেন্ডার বৈষম্য দূর করতে মানসিক পরিবর্তন এবং সম্মিলিত উদ্যোগ অপরিহার্য।

সভাপতির বক্তব্যে মোঃ খোরশেদ আলম বলেন, এই সেশনের মূল লক্ষ্য তরুণীদের সক্ষম করে তোলা, যাতে তারা নিজেদের অধিকার আদায়ে সচেতন ও আত্মনির্ভরশীল হতে পারে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইয়ুথ লিডার জামিলা জান্নাত এবং সার্বিক সহযোগিতায় ছিলেন ইয়ুথ লিডার মোঃ রাকিব হোসেন।

উল্লেখ্য, “সমতায় তারুণ্য” প্রকল্পের আওতায় সারাদেশে ২৫২টি ইয়ুথ লেড অর্গানাইজেশন (YLO) এর মাধ্যমে ১২,৬০০ জন তরুণ-তরুণীর অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রি-টেস্ট ও পোস্ট-টেস্টের মাধ্যমে অংশগ্রহণকারীদের দক্ষতা মূল্যায়ন করা হয়।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এই ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে জেন্ডার সংবেদনশীল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তরুণদের নেতৃত্ব বিকাশে সহায়ক হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে ‘সুন্দরবন সম্মিলিত সাহিত্য সংসদ’-এর যাত্রা শুরু

মোরেলগঞ্জে সিসিআরসি’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মোরেলগঞ্জে ইউপি সদস্য প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

শূন্য রেখায় ৩ দিন ধরে আটকে ৯ বাংলাদেশি—বিষয়টি ঘিরে সীমান্তে চরম উদ্বেগ

মোংলায় আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ মিছিল

বুধবার আর্জেন্টিনার পরাজয়ের সম্ভাবনা কতটুকু, কী বলছে বিশ্লেষণ

মঠবাড়িয়ায় গ্রাম আদালত সক্রিয়করণে কর্মশালা অনুষ্ঠিত

কালিয়াকৈরের ৫নং ওয়ার্ডে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে স্থানীয়রা

হাওরে নৌ-ডাকাত চক্রের তিন সদস্য গ্রেপ্তার, দেশীয় অস্ত্র ও নৌকা উদ্ধার

রক্তক্ষয়ী সংঘর্ষে গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক—নরসিংদীতে উত্তেজনা

১০

মাগুরায় দুর্নীতি প্রতিরোধে চিত্রাংকন, রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার

১১

হামলা-মামলার মধ্যেও রাজনীতিতে সক্রিয় ভেড়ামারা নেতা সোহাগ

১২

রাজারহাটে জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৩

পাকুন্দিয়ায় হামলার প্রতিবাদে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের স্মারকলিপি

১৪

বরিশাট মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি গঠন উপলক্ষে বিশেষ সভা অনুষ্ঠিত

১৫

শিক্ষার মানোন্নয়নে কলকলিয়া ইউনিয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৬

ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ৭১৮ বোতল সিরাপ আটক

১৭

মামলা-কারাবরণ-হামলা পেরিয়ে রাজনীতিতে সক্রিয় সোহাগের পথচলা

১৮

ঘুষ বাণিজ্যের অভিযোগকে অপপ্রচার দাবি করে তেতুলিয়ায় সংবাদ সম্মেলন

১৯

অবহেলিত পাহাড়ি জনপদে মানবতার আলো ছড়াচ্ছেন লায়ন্স সাইফুদ্দিন জালালি

২০