এইচ এম নাসির উদ্দিন, ঝালকাঠি প্রতিনিধি-
১৮ জানুয়ারী ২০২৬, ৩:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঝালকাঠির কাঁঠালিয়ায় শৌলজালিয়া ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সজল আটক

ঝালকাঠির কাঁঠালিয়ায় শৌলজালিয়া ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সজল আটক
ঝালকাঠির কাঁঠালিয়ায় শৌলজালিয়া ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সজল আটক | ছবি: সংগৃহীত

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ৫নং শৌলজালিয়া ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. সৈয়দ মাইনুল হোসেন সজল (৪৫)–কে আটক করেছে পুলিশ। শনিবার (১৭ জানুয়ারি) মাগরিবের পর পশ্চিম শৌলজালিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাঁঠালিয়া থানা পুলিশের একটি বিশেষ দল শনিবার রাতে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে শৌলজালিয়া ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মাইনুল হোসেন সজলকে আটক করা হয়।

এ বিষয়ে কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু নাছের রায়হান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “শনিবার রাতে অভিযান চালিয়ে সৈয়দ মাইনুল হোসেন সজলকে আটক করা হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) সকালে তাকে ঝালকাঠি আদালতে প্রেরণ করা হয়েছে।”

স্থানীয় সূত্রে জানা যায়, সজল দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তার আটকের খবরে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই পদক্ষেপকে স্বাগত জানালেও, বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে নানা আলোচনা চলছে।

পুলিশ জানিয়েছে, আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় কাঁঠালিয়া থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Facebook Comments Box
আরো পড়ুন...  ভাণ্ডারিয়ায় কালব ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১০

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১১

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১২

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৩

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৪

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

১৫

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

১৭

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১৮

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

১৯

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

২০