মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি-
১১ জানুয়ারী ২০২৬, ১:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দূর্গাপুরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। কৃষিজমি ও পরিবেশ রক্ষায় প্রশাসনের এই অভিযান স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরিয়েছে।

উপজেলার ঝালুকা ইউনিয়নের গৌরিহার এলাকায় অবৈধ পুকুর খননের অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানকালে অনুমোদন ছাড়াই ভেকু মেশিন ব্যবহার করে কৃষিজমিতে পুকুর খননরত অবস্থায় এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কোনো ধরনের সরকারি অনুমতি ব্যতীত কৃষিজমি কেটে পুকুর খনন করা হচ্ছিল, যা পরিবেশ ও কৃষি উভয়ের জন্য মারাত্মক হুমকিস্বরূপ।

এ ঘটনায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় অভিযুক্ত ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে অবৈধভাবে ব্যবহৃত ভেকু মেশিনটি তাৎক্ষণিকভাবে নিষ্ক্রিয় করে দেওয়া হয়।

অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) লায়লা নুর তানজু জানান, জনস্বার্থ রক্ষা এবং কৃষিজমি ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

স্থানীয় সচেতন মহল প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, অবৈধ পুকুর খননের ফলে কৃষিজমি নষ্ট হচ্ছে এবং পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হচ্ছে। তারা এ ধরনের কার্যক্রম বন্ধে আরও কঠোর নজরদারির দাবি জানান।

আরো পড়ুন...  পাটক্ষেতে কাজের সময় বিষধর সাপের ছোবল, মাগুরায় কৃষকের মৃত্যু

প্রশাসনের তাৎক্ষণিক ও কঠোর পদক্ষেপের ফলে এলাকায় অবৈধ পুকুর খনন বন্ধ করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০