উজ্জল রায় , নড়াইল প্রতিনিধি
২১ মার্চ ২০২৬, ৯:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নড়াইলে ঈদের সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

পবিত্র ঈদুল ফিতরের আনন্দঘন দিনে ঘুরতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে নড়াইল জেলায়। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার আরেক বন্ধু। শনিবার (২১ মার্চ) বিকেল ৩টার দিকে নড়াইল সদর উপজেলার ধোন্দা কাজীপাড়া মসজিদ এলাকায় মাগুরা-নড়াইল আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মো. রাব্বী মোল্যা (১৮)। তিনি নড়াইল পৌরসভার রঘুনাথপুর এলাকার বাসিন্দা পান্নু মোল্যার ছেলে। আহত বন্ধু রোমানকে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এ পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ঈদের নামাজ শেষে রাব্বী তার বন্ধু রোমান এবং ভাগনে রেহানকে নিয়ে একটি মোটরসাইকেলে করে ঘুরতে বের হন। দিনভর তারা বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করেন। বিকেলের দিকে মাগুরা-নড়াইল আঞ্চলিক সড়ক দিয়ে নড়াইল শহরের দিকে ফেরার পথে ধোন্দা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই রাব্বীর মৃত্যু হয়।

এদিকে গুরুতর আহত অবস্থায় রোমানকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। দুর্ঘটনার সময় মোটরসাইকেলে থাকা অপর আরোহী রেহানও আহত হয়েছেন বলে জানা গেছে, তবে তার অবস্থা তুলনামূলক স্থিতিশীল।

আরো পড়ুন...  যৌথবাহিনীর অভিযানে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আটক

ঘটনার পরপরই নিহত রাব্বীর পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে। ঈদের আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়। স্বজনদের আহাজারিতে এলাকায় এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেছে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দ্রুতগতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়, যার ফলে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই দুর্ঘটনা আবারও সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতার প্রয়োজনীয়তা তুলে ধরেছে। বিশেষ করে উৎসবের সময় বেপরোয়া যান চালানো থেকে বিরত থাকা এবং ট্রাফিক নিয়ম মেনে চলার প্রতি গুরুত্বারোপ করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে বিপুল মাদকদ্রব্য জব্দ

কটিয়াদীতে চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

নাড়ির টানে ঘরে ফেরা শুরু, কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

১০

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

১১

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

১২

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১৩

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১৪

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১৫

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৬

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৭

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৮

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৯

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

২০