উজ্জল রায় , নড়াইল প্রতিনিধি
১৮ মার্চ ২০২৬, ৬:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নড়াইলে গড়ি চুরির ঘটনায় যুবক গ্রেফতার

নড়াইলের লোহাগড়ায় গরু চুরির সময় চিৎকার করলে গুলি করার হুমকি দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার (১৭ মার্চ) দিবাগত রাতে সারুলিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি মো. রফিকুল ইসলাম (৩৭) কাশিপুর ইউনিয়নের বাসিন্দা এবং স্থানীয় ইউনিয়ন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও তার কোনো রাজনৈতিক পদ নেই।

স্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে, গত শনিবার (১৪ মার্চ) রাত ১১টার দিকে লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের বসুপটি গ্রামের মৃত গুরুদাস দত্তের ছেলে গোপাল দত্তের বাড়ির গোয়ালঘর থেকে গরু চুরি করার সময় বাড়ির লোকজন টের পান। চিৎকারের শব্দে গ্রামের একজন মসজিদের মাইকেও ঘোষণা করা হয়। এরপর গ্রামের মানুষ চোর চক্রকে ধাওয়া দেয়। চোরেরা পালিয়ে গেলেও একটি গরু উদ্ধার করা হয়।

ঘটনার সিসি ক্যামেরার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, কয়েকজন চোর মুখোশ পরে দেশীয় অস্ত্র হাতে গোয়ালঘর থেকে গরু নিয়ে পালাচ্ছে। বাড়ির লোকজন চিৎকার শুরু করলে চোরেরা গুলি করার হুমকি দিয়ে ভয় সৃষ্টি করে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল রফিকুল ইসলামকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে চুরির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতে তাকে পাঠানো হয়েছে।

আরো পড়ুন...  খুলনায় ৮ দিনে ৫ খুন, আতঙ্কে নগরবাসী

স্থানীয়রা জানিয়েছেন, চোরচক্রের এই ধরনের আচরণ গ্রামে আতঙ্ক সৃষ্টি করেছে। তারা আশা প্রকাশ করেছেন, পুলিশের দ্রুত ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে এমন ঘটনা পুনরায় ঘটবে না। পুলিশও বলেছে, গ্রামবাসীর সহযোগিতা এবং প্রযুক্তির ব্যবহার চুরি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

রফিকুল ইসলামের গ্রেফতারকরণের মাধ্যমে লোহাগড়া থানার পুলিশ একটি বড় চোরচক্রের কার্যক্রম বন্ধে সক্ষম হয়েছে। থানার পক্ষ থেকে সতর্ক করা হয়েছে যে, চুরি ও অন্য অবৈধ কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ঘটনায় স্থানীয় জনগণ পুলিশি পদক্ষেপের প্রশংসা করেছেন এবং জানান, সাম্প্রতিক সময়ে গ্রামে চোরচক্রের কার্যক্রম বেড়ে যাওয়ায় তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ছিল।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০