উজ্জল রায় , নড়াইল প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নড়াইল সদর হাসপাতালে আউটসোর্সিং কর্মীদের বেতন বকেয়া

নড়াইল জেলা সদর হাসপাতাল-এ আউটসোর্সিং পদ্ধতিতে কর্মরত ৪৫ জন শ্রমিক গত সাত মাস ধরে বেতন না পাওয়ার অভিযোগ তুলেছেন। দীর্ঘদিন বেতন বকেয়া থাকায় তারা পরিবার-পরিজন নিয়ে চরম মানবেতর জীবনযাপন করছেন বলে জানান। সংশ্লিষ্টদের অভিযোগ, দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান নড়াইল টাউন মেডিকেল সার্ভিস লিমিটেড-এর অনিয়ম, দুর্নীতি ও আর্থিক অসচ্ছতার কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, আউটসোর্সিং কর্মীদের পদভেদে মাসিক বেতন ১৬ হাজার ১৩০ টাকা থেকে ১৭ হাজার ৬৩০ টাকা পর্যন্ত নির্ধারিত। সরকারি বিধি অনুযায়ী এ অর্থ সরাসরি কর্মীদের ব্যাংক হিসাবে জমা হওয়ার কথা। কিন্তু ভুক্তভোগীদের দাবি, বাস্তবে তাদের ব্যাংক হিসাবে বেতন পাঠানো হয় না। বরং আগে থেকেই চেক বইয়ের পাতায় স্বাক্ষর নিয়ে পরবর্তীতে হাতে মাত্র ৪ থেকে ১০ হাজার টাকা ধরিয়ে দেওয়া হয়। বাকি অর্থ ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে আত্মসাৎ করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা।

একাধিক কর্মী নাম প্রকাশ না করার শর্তে জানান, সাত মাস ধরে নিয়মিত বেতন না পাওয়ায় তারা পরিবার চালাতে হিমশিম খাচ্ছেন। অনেকের ঘরে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের সংকট দেখা দিয়েছে। সন্তানদের পড়ালেখা ও চিকিৎসা ব্যয় মেটানোও কঠিন হয়ে পড়েছে। চাকরি হারানোর আশঙ্কায় কেউ প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না বলেও জানান তারা।

আরো পড়ুন...  পটিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী হচ্ছেন সাবেক ছাত্রদল নেতা মুহাম্মদ রাসেল

এদিকে চাকরিতে নিয়োগ পেতেও বড় অঙ্কের অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। বিদ্যুৎ বাকচি নামে এক কর্মী দাবি করেন, তিনি দেড় লাখ টাকা ঘুষ দিয়ে চাকরিতে যোগ দিয়েছেন। তার ভাষ্য, হাসপাতালের এক জ্যেষ্ঠ নার্সের মাধ্যমে এ অর্থ ঠিকাদারকে দেওয়া হয়। সংশ্লিষ্ট নার্স টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে জানান, তিনি ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধির কাছে অর্থ হস্তান্তর করেছেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন প্রতিষ্ঠানের মালিক মো. মাহবুবুর রহমান। তিনি দাবি করেন, কোনো কর্মীর কাছ থেকে তিনি অর্থ নেননি। তার বক্তব্য, ৪৫ জন শ্রমিকের বিপরীতে ৭৬ জন কাজ করায় নির্ধারিত বেতন ভাগ হয়ে যাচ্ছে। পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রশাসনিক জটিলতার কারণেও বেতন প্রদানে বিলম্ব হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

অন্যদিকে বিষয়টি নিয়ে মন্তব্য করতে রাজি হননি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল গফফার।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কর্মীরা দ্রুত বকেয়া বেতন পরিশোধ এবং অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ ছাড়া তাদের দুর্ভোগ কাটবে না বলেও আশঙ্কা প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০