উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২৬, ৬:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নবগঙ্গার সেতুতে আট বছরের অপেক্ষা

নড়াইলের কালিয়া উপজেলার নবগঙ্গা নদীর ওপর নির্মাণাধীন একটি সেতু আজ এলাকাবাসীর জন্য উন্নয়নের প্রতীক না হয়ে ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। দেড় বছরে শেষ হওয়ার কথা থাকলেও আট বছর পেরিয়ে গেলেও সেতুটির নির্মাণকাজ এখনো সম্পূর্ণ হয়নি। দীর্ঘসূত্রতা, নকশা জটিলতা ও ঠিকাদারি সমস্যার কারণে প্রকল্পটির ব্যয়ও দ্বিগুণের বেশি বেড়ে গেছে।

সড়ক ও জনপথ (সওজ) বিভাগের তথ্যমতে, ৬৫১ দশমিক ৮৩ মিটার দৈর্ঘ্য এবং ১০ দশমিক ২৫ মিটার প্রস্থের বারইপাড়া পিসি গার্ডার সেতুটি নির্মাণের প্রাথমিক চুক্তিমূল্য ছিল ৬৫ কোটি টাকা। কিন্তু একাধিকবার কাজের মেয়াদ বাড়ানো, নকশা পরিবর্তন এবং কাঠামোগত জটিলতার কারণে বর্তমানে সেতুটির ব্যয় দাঁড়িয়েছে ১৩৫ কোটি ৯২ লাখ ৩৫ হাজার টাকায়।

নড়াইল সদর উপজেলার সঙ্গে কালিয়া উপজেলা এবং আশপাশের অন্তত তিনটি জেলার সড়ক যোগাযোগ সহজ করতে ২০১৮ সালে সেতুটির নির্মাণকাজ শুরু হয়। পরিকল্পনা অনুযায়ী দেড় বছরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও বাস্তবে আট বছরেও তা সম্ভব হয়নি। সবশেষ চলতি বছরের জুন পর্যন্ত নতুন মেয়াদ নির্ধারণ করা হয়েছে।

বর্তমানে নদীর দুই তীরের সংযোগ সড়কসহ ১১টি পায়ার এবং ১১টি স্প্যান বসানোর কাজ সম্পন্ন হয়েছে। তবে নদীর মাঝখানে তিনটি পিলার ও তিনটি স্টিল স্প্যান বসানোর কাজ এখনো বাকি রয়েছে। ফলে সেতুটি অসম্পূর্ণ থাকায় প্রতিদিন ঝুঁকি নিয়ে নৌকায় নদী পারাপার করতে হচ্ছে হাজারো মানুষকে।

আরো পড়ুন...  হাদি হত্যার মূল আসামি গ্রেপ্তারের পর যা জানালেন

কালিয়া গ্রামের বাসিন্দা মিলন শেখ বলেন, “উন্নত যোগাযোগ ব্যবস্থা না থাকায় আমাদের এলাকায় কোনো শিল্প-কারখানা গড়ে ওঠেনি। কৃষকরা উৎপাদিত পণ্য বাজারে নিতে গিয়ে মারাত্মক সমস্যায় পড়েন। কোনো জরুরি ঘটনা ঘটলে পুলিশ, ফায়ার সার্ভিস বা অ্যাম্বুলেন্স সময়মতো পৌঁছাতে পারে না। খেয়াঘাটে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় সাধারণ মানুষের।”

মাউলি গ্রামের ডা. অসীম কুমার অধিকারী জানান, “বারইপাড়া সেতু আমাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল। কাজ শুরুর আট বছর পার হলেও এখনো তা বাস্তবায়ন হয়নি। সেতুটি চালু হলে কালিয়ার মানুষের জীবনযাত্রায় বড় পরিবর্তন আসত।”

জানা গেছে, ২০১৮ সালে প্রথমে ‘মেসার্স জামিল ইকবাল অ্যান্ড মঈনুদ্দিন বাঁশি কনস্ট্রাকশন কোম্পানি’ ৬৫ কোটি টাকায় প্রকল্পের কাজ শুরু করে। বাল্কহেডের ধাক্কায় ৯ নম্বর পিলার দুইবার নদীগর্ভে বিলীন হলে মূল অংশের চারটি পায়ার ও তিনটি স্প্যান অসম্পূর্ণ রেখেই তারা প্রায় ৬১ কোটি টাকা তুলে নেয়। পরে দ্বিতীয় মেয়াদে ‘কংক্রিট অ্যান্ড স্টিল টেকনোলজিস্ট লিমিটেড’ বাকি কাজের দায়িত্ব পায়।

বর্তমান ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আব্দুল ওয়াদুদ খান লিটন বলেন, “বিদেশ থেকে আমদানিকৃত ৮৬ দশমিক ৭৩ মিটার দীর্ঘ স্টিল আর্চ স্প্যানসহ আরও দুটি স্প্যান বসানোর কাজ শুরু হয়েছে। কিছু জটিলতার কারণে স্প্যান আনতে দেরি হলেও চলতি মাসের মধ্যেই দুটি স্প্যান বসানোর কাজ শেষ হবে।”

আরো পড়ুন...  তথ্যমন্ত্রীর সঙ্গে সোমালিয়ার বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ

নড়াইল সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নজরুল ইসলাম জানান, “নকশার ত্রুটি সংশোধন করে নতুনভাবে কাজ শুরু করা হয়েছে। আশা করছি, এ বছরের জুনের মধ্যেই সেতুর নির্মাণকাজ শেষ করে জনগণের জন্য উন্মুক্ত করা সম্ভব হবে।”

দীর্ঘ আট বছরের অপেক্ষার পরও নবগঙ্গার ওপর এই সেতু কবে সত্যিকার অর্থে মানুষের স্বস্তির পথ খুলে দেবে—সেদিকেই এখন তাকিয়ে আছেন কালিয়া ও আশপাশের এলাকার হাজারো মানুষ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০