মোঃ রবিউল ইসলাম নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারী ২০২৬, ৯:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নলডাঙ্গায় আইনশৃঙ্খলা সভা

নাটোরের নলডাঙ্গা উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল এমরান খাঁন।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল কার্যক্রম, চুরি-ডাকাতি প্রতিরোধ, সড়ক নিরাপত্তা এবং আসন্ন পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি রোধে নিয়মিত বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় বক্তারা বলেন, মাদক সমস্যার কারণে তরুণ সমাজ বিপথগামী হচ্ছে। তাই মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে সম্পৃক্ত করে মাদকবিরোধী প্রচার কার্যক্রম চালানোর আহ্বান জানানো হয়। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর জোর দেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ সবুজ আলী, নলডাঙ্গা থানার তদন্ত ওসি ইব্রাহিম খলিল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাসিবুল হাসান, সমাজসেবা কর্মকর্তা সুমন সরকার, ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সানাউল্লাহসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

আরো পড়ুন...  ভোলায় বিএনপি–জামায়াত সংঘর্ষে আহত ১৩

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর নলডাঙ্গা উপজেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, নলডাঙ্গা পৌরসভার সাবেক প্রশাসক ও বিএনপি নেতা এম এ হাফিজ, বিশিষ্ট সমাজসেবক ইয়াছিনুর রহমান, দৈনিক ইনকিলাবের নলডাঙ্গা উপজেলা সংবাদদাতা ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম জহুরুল ইসলাম, এশিয়ান টিভির নলডাঙ্গা প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সম্পাদক রাসেল শেখ এবং সদস্য সাজেদুল ইসলাম ডন প্রমুখ।

সভাপতির বক্তব্যে ইউএনও আল এমরান খাঁন বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সর্বদা তৎপর রয়েছে। তবে একটি শান্তিপূর্ণ ও মাদকমুক্ত সমাজ গড়তে প্রশাসনের পাশাপাশি সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।” তিনি আরও বলেন, রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং জোরদার করা হবে এবং কোনো অসাধু ব্যবসায়ী যাতে পরিস্থিতির সুযোগ নিতে না পারে, সে বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সভায় সিদ্ধান্ত হয়, উপজেলার বিভিন্ন হাট-বাজারে নিয়মিত নজরদারি বৃদ্ধি, সন্দেহভাজন মাদক ব্যবসায়ীদের তালিকা হালনাগাদ এবং সচেতনতামূলক সভা-সেমিনার আয়োজন করা হবে। অংশগ্রহণকারীরা নলডাঙ্গাকে একটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল উপজেলা হিসেবে গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০