মোরেলগঞ্জ প্রতিনিধি
৭ ফেব্রুয়ারী ২০২৬, ৩:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচনী ক্যাম্পেইনে হামলার পেছনে দুর্নীতিবাজ চক্র: ভিপি রিয়াজুল

দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ান করা এবং ব্যাংক লুটপাটের সঙ্গে জড়িত একটি শক্তিই এখন জামায়াতে ইসলামীর নির্বাচনী ক্যাম্পেইনে হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি রিয়াজুল ইসলাম।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। জনসভাটি অনুষ্ঠিত হয় মোরেলগঞ্জ উপজেলা সদরস্থ আব্দুল আজিজ মেমোরিয়াল হাইস্কুল মাঠে।

ভিপি রিয়াজুল ইসলাম বলেন, “একটি দল বিগত সময়ে ব্যাংক লুট করেছে, দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছে। খাম্বা চুরি করে পিছনের রাস্তা দিয়ে কাপুরুষের মতো পালিয়ে গিয়েছিল। আজ তারাই আমাদের শান্তিপূর্ণ নির্বাচনী ক্যাম্পেইনে হামলা চালাচ্ছে এবং মা-বোনদের ওপর আঘাত করছে।”

তিনি আরও বলেন, “মোরেলগঞ্জ ও শরণখোলায় যদি আমাদের মা-বোনদের ওপর কাপুরুষচিত হামলা চালানো হয়, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে আমরা এর সমুচিত জবাব দিতে জানি। তবে আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী।”

নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে একটি মহল পরিকল্পিতভাবে ভয়ভীতি ও সন্ত্রাস সৃষ্টি করছে বলেও অভিযোগ করেন তিনি। তার ভাষ্য, “জনগণের সাড়া দেখে তারা ভয় পেয়েছে। তাই লাঠিসোঁটা নিয়ে হামলার পথ বেছে নিয়েছে। কিন্তু এসব করে জনগণের রায় ঠেকানো যাবে না।”

আরো পড়ুন...  জগন্নাথপুরে বর্ণাঢ্য আয়োজনে পালিত মে দিবস, শ্রমিক অধিকার ও নিরাপত্তায় জোর

জনসভায় সভাপতিত্ব করেন মোরেলগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শাহাদাৎ হোসাইন। সভায় বক্তব্য রাখেন বাগেরহাট-৪ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীমসহ দলটির স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

অধ্যক্ষ আব্দুল আলীম তার বক্তব্যে বলেন, সৎ, যোগ্য ও আদর্শিক নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে বাগেরহাট-৪ আসনকে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত করা হবে। তিনি ভোটারদের দাড়িপাল্লা প্রতীকে সমর্থন দেওয়ার আহ্বান জানান।

সভায় আরও জানানো হয়, উপজেলার দুটি ইউনিয়ন থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের ৭৫ জন নেতা-কর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। এ সময় নতুন যোগদানকারীরা আদর্শিক রাজনীতি ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে যুক্ত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

জনসভায় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় জনগণের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। সভা শেষে নেতাকর্মীরা একটি সংক্ষিপ্ত মিছিল বের করে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১০

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১১

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১২

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৩

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৪

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

১৫

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

১৭

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১৮

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

১৯

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

২০