শাকিল হোসেন, কালিয়াকৈর প্রতিনিধি-
১৩ জানুয়ারি ২০২৬, ১:৪৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

নির্বাচনে দায়িত্ব পালন করবেন সারাদেশে ৫ লাখের বেশি আনসার সদস্য

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশের ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নির্বাচনের দিন সারাদেশে ৫ লাখ ৫৫ হাজার ৯৫৮ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (১২ জানুয়ারি) সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে অবস্থিত আনসার ও ভিডিপি একাডেমিতে ৪১তম বিসিএস (আনসার) ক্যাডার কর্মকর্তাদের মৌলিক প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “সারাদেশে মোট ৪২ হাজার ৭৬৬টি ভোটকেন্দ্রের প্রতিটিতে ১৩ জন করে আনসার ও ভিডিপি সদস্য নিয়োজিত থাকবেন। এর মধ্যে ৩ জন অস্ত্রধারী, ৬ জন অস্ত্রবিহীন পুরুষ সদস্য এবং ৪ জন অস্ত্রবিহীন নারী সদস্যা ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।” তিনি বলেন, এই বিশাল জনবল ভোটগ্রহণের পরিবেশ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও জানান, ভোটকেন্দ্রভিত্তিক নিরাপত্তার পাশাপাশি সারাদেশে ১ হাজার ১৯১টি আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্স টিম মোতায়েন থাকবে। প্রতিটি টিমে ১০ জন করে সদস্য থাকবে, যার মাধ্যমে মোট ১১ হাজার ৯১০ জন অতিরিক্ত আনসার সদস্য সার্বিক নির্বাচনী নিরাপত্তা জোরদারে কাজ করবেন। এসব টিম যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত হস্তক্ষেপের জন্য প্রস্তুত থাকবে।

আরো পড়ুন...  গণভোট বিষয়ে সবাইকে সচেতন করতে হবে: গাজীপুর জেলা প্রশাসক

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “নির্বাচন একটি রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাদারিত্ব ও নিরপেক্ষতা অপরিহার্য।” তিনি আনসার ও ভিডিপি সদস্যদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে কুচকাওয়াজ পরিদর্শন করেন প্রধান অতিথি। এ সময় আনসার ও ভিডিপি বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশিক্ষক ও নবীন ক্যাডার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে আনসার সদস্যদের একাধিক টিম শারীরিক সক্ষমতা প্রদর্শন, কসরত এবং আপৎকালীন উদ্ধার কার্যক্রমের মহড়া প্রদর্শন করে। এসব কার্যক্রমে বাহিনীর দক্ষতা ও প্রস্তুতি দেখে সন্তোষ প্রকাশ করেন অতিথিরা।

নিরাপত্তা বিশ্লেষকদের মতে, বিপুলসংখ্যক আনসার সদস্যের অংশগ্রহণ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের মধ্যে আস্থা বাড়াবে এবং একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সহায়ক ভূমিকা রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জের পঞ্চকরণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত

কক্সবাজারে সাংবাদিক সংগঠনের ঈদ শুভেচ্ছা বিনিময়

জিয়াউর রহমান ছিলেন সংকটকালে নেতৃত্বের প্রতীক: এমপি এনামুল হক

ঈদুল আজহা উপলক্ষে মোরেলগঞ্জে প্রীতি ফুটবল খেলায় পঞ্চকরণ ক্রীড়া সংঘ চ্যাম্পিয়ন

পঞ্চগড়ে ছাত্রদল নেতার পদ স্থগিত

পাঁচবিবিতে মেডিকেল কলেজ স্থাপনের দাবি জোরালো

চাঁপাইনবাবগঞ্জে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত

জগন্নাথপুরে শহীদ জিয়া স্মরণে বিএনপির জনসমাবেশে নেতাকর্মীদের ঢল, দোয়া ও আলোচনা অনুষ্ঠিত

ঈদকে ঘিরে হোসেনপুরে কঠোর প্রশাসনিক অভিযান, অতিরিক্ত ভাড়ায় সিএনজি জব্দ

ঈদুল আযহার তৃতীয় দিনেও ব্রিটিশ চান্দশির কাপন ট্রাস্ট ইউকে’র উদ্যোগে কুরবানির মাংস বিতরণ সম্পন্ন

১০

আলোকিত মোরেলগঞ্জ এর আয়োজনে শিক্ষক সন্মাননা ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত

১১

ব্রাজিল ভক্তদের র‍্যালিতে আর্জেন্টিনা সমর্থকদের 7Up বিতরণে চমক

১২

মঠবাড়িয়ায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত: আলোচনা সভা ও দোয়া মাহফিলে জনসমাগম

১৩

ঝালকাঠির বড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুদির দোকান ভস্মীভূত

১৪

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকীতে কালিয়াকৈরে জনসমাগম, দোয়া–আলোচনা ও বস্ত্র বিতরণ

১৫

বদরগঞ্জে ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন, মাদকবিরোধী বার্তা দিলেন মানিক চেয়ারম্যান

১৬

ইলিয়াস কাঞ্চনের পক্ষ থেকে সুন্দরগঞ্জে ১০০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

১৭

তেঁতুলিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও গুণীদের সম্মাননা প্রদান

১৮

মাগুরার শ্রীপুরে মরহুম আঃ হামিদ শেখ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

১৯

এক লটারিতেই বদলে গেল ভাগ্য! সেনবাগে দুইজন হলেন নতুন লাখপতি

২০