আলী আজীম, মোংলা প্রতিনিধি
৩ ফেব্রুয়ারী ২০২৬, ৬:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতির বার্তা

নির্বাচন ঘিরে মোংলায় যৌথ বাহিনীর মহড়া

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে বাগেরহাট-৩ (রামপাল–মোংলা) আসনের মোংলা উপজেলায় নৌবাহিনী, বিজিবি, আনসার ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে। এ মহড়ার মাধ্যমে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি জনগণের সামনে উপস্থাপন করা হয়।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বাগেরহাট-৩ আসনের মোংলা পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ মহড়া ও টহল কার্যক্রম পরিচালিত হয়। যৌথ বাহিনীর উপস্থিতি ও মহড়া সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক স্বস্তি ও নিরাপত্তাবোধ সৃষ্টি করেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

মহড়াকালে ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন তল্লাশি এবং জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর কৌশল প্রদর্শন করা হয়। এছাড়াও নির্বাচন চলাকালীন কোনো ধরনের সহিংসতা, বিশৃঙ্খলা বা অনিয়ম দেখা দিলে কীভাবে দ্রুত তা নিয়ন্ত্রণে আনা হবে—সে বিষয়গুলো বাস্তব অনুশীলনের মাধ্যমে তুলে ধরা হয়।

মোংলা পৌর শহর থেকে যৌথ বাহিনীর মহড়া শুরু হয়। পরে বাহিনীর সদস্যদের গাড়িবহর উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রবেশ করে টহল দেয়। একাধিক গুরুত্বপূর্ণ সড়ক ও সম্ভাব্য ভোটকেন্দ্র এলাকা প্রদক্ষিণ শেষে পুনরায় মোংলা পৌর শহরে ফিরে মহড়া শেষ হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দৃঢ় অবস্থান ও সমন্বিত কার্যক্রম সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে।

আরো পড়ুন...  ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন, এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার

মহড়ার মাধ্যমে জনগণকে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হয়। একই সঙ্গে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে প্রশাসনের কঠোর অবস্থান সম্পর্কে সাধারণ জনগণকে অবহিত করা হয়।

এ বিষয়ে মোংলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নওসীনা আরিফ বলেন, “আসন্ন নির্বাচন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি চলমান রয়েছে। নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে প্রতিপালন নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে কোনো দুষ্কৃতকারী বা অপরাধী যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সে জন্য আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। সকলের সহযোগিতায় একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে আমরা বদ্ধপরিকর।”

মহড়ায় সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, আনসার ও পুলিশের সমন্বয়ে গঠিত আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য অংশগ্রহণ করেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন, এ ধরনের প্রস্তুতিমূলক মহড়া নির্বাচনের পরিবেশ আরও নিরাপদ ও শান্তিপূর্ণ রাখতে কার্যকর ভূমিকা রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১০

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১১

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১২

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৩

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৪

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

১৫

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

১৭

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১৮

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

১৯

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

২০