মোঃ শরিফুল ইসলাম, শ্যামনগর প্রতিনিধি:
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ৯:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নূরনগরে জামায়াতের ইফতার মাহফিল

নূরনগর ইউনিয়ন এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর উদ্যোগে কর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রাজাপুর গ্রামে যুব বিভাগের সেক্রেটারি রাজু আহমেদের বাসভবনে এ আয়োজন করা হয়।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমীর ডাঃ আলহাজ্ব মোঃ রুহুল আমিন এবং সঞ্চালনায় ছিলেন ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি ফারুক হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, যা মানবজাতির কল্যাণ ও ন্যায়ের পথ নির্দেশ করে। তিনি উল্লেখ করেন, ইসলাম কোনো গোষ্ঠী বা শ্রেণির জন্য নয়; বরং এটি সকল মানুষের জন্য শান্তি ও নিরাপত্তার বার্তা বহন করে। তিনি আরও বলেন, মহাগ্রন্থ আল কুরআন মানবজাতির জন্য হেদায়াতের উৎস, যেখানে সঠিক ও বেঠিক পথের সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রীয় জীবনে ইসলামের আদর্শ অনুসরণের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব বলেও তিনি মত প্রকাশ করেন।

আরো পড়ুন...  তারেক রহমানের আগমন ঘিরে বীরগঞ্জে বিএনপির প্রস্তুতি সভা

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সূরা সদস্য মাওলানা আব্দুল মসজিদ এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোঃ গোলাম মোস্তফা। তারা তাঁদের বক্তব্যে সংগঠনের কার্যক্রম, সমাজসেবা ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি রমজানের শিক্ষা ব্যক্তি জীবনে ধারণ করার আহ্বান জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আলহাজ্ব লিয়াকত হোসেন বাবু, সহকারী সেক্রেটারি গাজী আশরাফুল আলম, বাইতুল মাল সম্পাদক আলহাজ্ব মোঃ আবুল হোসেন, অফিস সম্পাদক মোঃ আবুবক্কার, বিজ্ঞান ও তথ্য সম্পাদক গাজী নজরুল ইসলাম, প্রচার ও মিডিয়া সম্পাদক মোঃ ফারুক হোসেন, শ্রমিক কল্যাণ সভাপতি নূর আলম, মাওলানা আব্দুল হান্নান, ইউনিয়ন মিডিয়া প্রতিনিধি আবু হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বিপুলসংখ্যক কর্মী-সমর্থক ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। ইফতার পূর্ব মুহূর্তে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা মুফতি মফিজুর রহমান।

ধর্মীয় আবহ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ ইফতার মাহফিল স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ইতিবাচক সাড়া ফেলেছে বলে আয়োজকরা জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০