মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
৮ মার্চ ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নূরুল মিল্লাতের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নে সদ্য প্রয়াত উপজেলা বিএনপির সভাপতি, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কুলিয়ারচর পৌরসভার সাবেক মেয়র নূরুল মিল্লাতের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) বিকালে উপজেলার ফরিদপুর ইউনিয়নের আমোদপুর এলাকায় হাছেন আলী মাস্টারের বাড়িতে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

ঢাকা ঐশন ট্যুরস্ এন্ড ট্রাভেলস্-এর সিইও, ফরিদপুর ইউনিয়নের কৃতি সন্তান ও বিশিষ্ট সমাজসেবক মো. আনোয়ার হোসেন ভূঁইয়ার ব্যক্তিগত উদ্যোগে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

দোয়া ও ইফতার মাহফিলে বক্তারা বলেন, নূরুল মিল্লাত ছিলেন একজন সৎ, নির্লোভ ও জনবান্ধব রাজনীতিবিদ। তিনি দীর্ঘদিন ধরে কুলিয়ারচর অঞ্চলের উন্নয়ন, মানুষের কল্যাণ এবং বিএনপির সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। তার নেতৃত্বগুণ, সততা ও মানুষের প্রতি আন্তরিকতা তাকে সবার কাছে একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে। বক্তারা আরও বলেন, তার মৃত্যুতে কুলিয়ারচর তথা ফরিদপুর ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাংবাদিক মো. কামরুল ইসলাম (মুছা), ফরিদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন সরকার, সাংগঠনিক সম্পাদক মো. আমান উল্লাহ, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সাত্তার, কুলিয়ারচর পৌর যুবদলের সদস্য সচিব মো. মোখলেসুর রহমান মঞ্জু, ফরিদপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. রফিকুল ইসলাম খাজা, ছাত্রদলের সাবেক সভাপতি পাভেল খান জুয়েলসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আরো পড়ুন...  ভালোবাসায় সিক্ত মিলন

এছাড়াও উপস্থিত ছিলেন কুলিয়ারচর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ কাইসার হামিদ, সাংবাদিক মো. নাঈমুজ্জামান নাঈম, আলি হায়দার, মোহাম্মদ আলী সোহেল, মো. সবুজ মিয়া, নাহিদুল হাসান রুকনসহ স্থানীয় গণমাধ্যমকর্মী এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

দোয়া ও মিলাদ মাহফিলে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে নূরুল মিল্লাতের কর্মময় জীবনের স্মৃতিচারণ করা হয়। বক্তারা তার রাজনৈতিক ও সামাজিক অবদানের কথা তুলে ধরে তার আদর্শ অনুসরণ করার আহ্বান জানান।

শেষে সদ্য প্রয়াত নূরুল মিল্লাতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ও শক্তি কামনা করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১০

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১১

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১২

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৩

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৪

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

১৫

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

১৭

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১৮

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

১৯

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

২০