জয়পুরহাট প্রতিনিধি-
১৮ জানুয়ারী ২০২৬, ৫:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাঁচবিবিতে ইয়ানুর হত্যা মামলার প্রধান আসামি র‍্যাবের যৌথ অভিযানে গ্রেপ্তার

জয়পুরহাটের পাঁচবিবিতে চাঞ্চল্যকর ইয়ানুর হোসেন (৩২) হত্যা মামলার অন্যতম প্রধান এজাহারনামীয় আসামি গোলাম মোস্তফা (৫৫)-কে গ্রেপ্তার করেছে র‍্যাব। শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে ঢাকা জেলার ধামরাই থানাধীন কালামপুর বাজার এলাকায় র‍্যাব-৫ ও র‍্যাব-৪ এর যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত গোলাম মোস্তফা জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের গোহারা গ্রামের বাসিন্দা এবং হানিফের ছেলে।

মামলার এজাহার ও র‍্যাব সূত্রে জানা গেছে, গত ৮ জানুয়ারি ২০২৬ রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে পাঁচবিবি থানার শালাইপুর এলাকায় এক নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়। নিহত ইয়ানুর হোসেন তার বন্ধু আল-আমিনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে শালাইপুর বাজারে যাওয়ার পথে পুকুরপাড় এলাকায় পৌঁছালে পূর্ব শত্রুতার জের ধরে ওত পেতে থাকা সশস্ত্র সন্ত্রাসীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

অভিযোগ অনুযায়ী, গোলাম মোস্তফার নেতৃত্বে ১৮ জন নামীয় আসামি ও কয়েকজন অজ্ঞাতনামা হামলাকারী চাপাতি, চাইনিজ কুড়াল ও লাঠিসোটা দিয়ে ইয়ানুর ও আল-আমিনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। তাদের চিৎকারে রুবেল ও আলম নামে দুই বন্ধু এগিয়ে এলে হামলাকারীরা তাদেরও মারধর করে আহত করে।

আরো পড়ুন...  পাঁচবিবিতে ইমারত শ্রমিক ইউনিয়নের দোয়া ও ইফতার মাহফিল

হামলায় ইয়ানুর হোসেনের মাথা, মুখ ও চোখসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে গুরুতর আহত আল-আমিনকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর নিহতের ভাই মো. মুমিনুর ইসলাম গত ১১ জানুয়ারি পাঁচবিবি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-১১)। মামলার পর থেকে অভিযুক্তরা আত্মগোপনে চলে যায়।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করলে র‍্যাব-৫, সিপিসি-৩ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করে। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, প্রধান আসামি গোলাম মোস্তফা গ্রেপ্তার এড়াতে ঢাকার ধামরাই এলাকায় আত্মগোপন করে রয়েছে। এরই পরিপ্রেক্ষিতে শনিবার বিকেল ৫টা ৫০ মিনিটে কালামপুর বাজার এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাঁচবিবি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। র‍্যাব জানিয়েছে, হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১০

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১১

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১২

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৩

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৪

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

১৫

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

১৭

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১৮

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

১৯

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

২০