আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি -
৯ মার্চ ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পানছড়িতে অসহায় দিনমজুরকে টিনসেট ঘর উপহার দিলো যুবসমাজ

মানবিক এই উদ্যোগে খুশি সিরাজুল ও তার পরিবার
মানবিক এই উদ্যোগে খুশি সিরাজুল ও তার পরিবার | ছবি : দৈনিক ইতিহাস

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার জিয়ানগর গ্রামের অসহায় দিনমজুর মো. সিরাজুল ইসলামকে একটি টিনসেট ঘর উপহার দিয়েছে স্থানীয় যুবসমাজ ও এলাকাবাসী। মানবিক এই উদ্যোগে খুশি সিরাজুল ইসলাম ও তার পরিবার।

জানা যায়, জিয়ানগর গ্রামের বাসিন্দা মো. সিরাজুল ইসলাম পেশায় দিনহাজিরা শ্রমিক। অল্প আয়ের মধ্যে অনেক কষ্ট করে নিজের ও স্ত্রীর পরিশ্রমে মাটির তৈরি একটি ছোট ঘর নির্মাণ করেছিলেন তিনি। কিন্তু ভালো মাটি ও পর্যাপ্ত পানির অভাবে গত ৮ ফেব্রুয়ারি রাতে হঠাৎ ঘরটি ভেঙে পড়ে। এতে মুহূর্তেই মাথা গোঁজার একমাত্র আশ্রয় হারিয়ে দিশেহারা হয়ে পড়েন সিরাজুল ইসলাম ও তার স্ত্রী হাসিনা বেগম।

ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে মানবিক দৃষ্টান্ত স্থাপন করে জিয়ানগর এলাকার যুবসমাজ। স্থানীয় যুবক মো. নূর ইসলামের উদ্যোগে পানছড়ির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে সহযোগিতা সংগ্রহ করা হয়। সেই সহায়তায় অসহায় পরিবারটির জন্য একটি টিনসেট ঘর নির্মাণ করা সম্ভব হয়।

সোমবার (৯ মার্চ) আনুষ্ঠানিকভাবে নতুন ঘরটি সিরাজুল ইসলাম ও তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে স্থানীয় যুবক মো. নূর ইসলাম বলেন, “ঘর ভেঙে যাওয়ার খবর পেয়ে আমরা এলাকার যুবকদের নিয়ে উদ্যোগ নেই। পরে পানছড়ির বিভিন্ন মানুষের কাছ থেকে সহযোগিতা সংগ্রহ করি। সবার সম্মিলিত সহায়তায় অসহায় পরিবারটির জন্য একটি ঘর নির্মাণ করতে পেরেছি। আজ তাদের হাতে ঘরটি তুলে দিতে পেরে আমরা খুবই আনন্দিত।”

আরো পড়ুন...  খাগড়াছড়িতে জব ফেয়ার ও কারিগরি শিক্ষার গুরুত্ব বিষয়ক সেমিনার

স্থানীয়রা জানান, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো সবার মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।

নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত সিরাজুল ইসলাম ও তার স্ত্রী হাসিনা বেগম। তারা এলাকার যুবসমাজ ও সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আমাদের মাথা গোঁজার ঠাঁই ছিল না। তারা এসে আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমরা সবার কাছে কৃতজ্ঞ।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০